Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
হাওড়া: এবার পূর্ব (Eastern Railway) ও দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) যাত্রীদের জন্য একটা সুখবর দিল পূর্ব রেল। হাওড়া স্টেশনে এবার বাড়তে চলেছে প্ল্যাটফর্ম সংখ্যা। রেলের দেওয়া একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ২৭ জুলাই সকাল ৫টা থেকে নতুন প্ল্যাটফর্মটি প্যাসেঞ্জার ট্রেন পরিষেবার জন্য খুলে দ

হাওড়া: এবার পূর্ব (Eastern Railway) ও দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) যাত্রীদের জন্য একটা সুখবর দিল পূর্ব রেল। হাওড়া স্টেশনে এবার বাড়তে চলেছে প্ল্যাটফর্ম সংখ্যা। রেলের দেওয়া একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ২৭ জুলাই সকাল ৫টা থেকে নতুন প্ল্যাটফর্মটি প্যাসেঞ্জার ট্রেন পরিষেবার জন্য খুলে দেওয়া হবে। ফলে ওই দিন থেকেই একাধিক যাত্রীবাহী ট্রেন ২৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়তে পারবে বা সেখানে পৌঁছতে পারবে। আরও পড়ুন: সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, প্ল্যাটফর্মটি চালু হওয়ার সম্ভাব্য সময় ২৭ জুলাই ২০২৬ সকাল ৫টা। এরপর থেকেই প্যাসেঞ্জার ট্রেন চলাচলের জন্য এটি ব্যবহার করা হবে। যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে প্রচারিত ঘোষণা মনোযোগ দিয়ে শোনার অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ, যাতে প্ল্যাটফর্ম সংক্রান্ত বিভ্রান্তি এড়ানো যায়। প্যাসেঞ্জার ট্রেন পরিষেবার জন্য হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম নং ২৪ চালুहावड़ा स्टेशन की प्लेटफॉर्म संख्या 24 पर यात्री ट्रेन सेवाओं की शुरुआतCommissioning of Platform no. 24 at Howrah station for passenger train service#EasternRailway #PlatformNo24#NewPlatform #HowrahStation pic.twitter.com/YiwyOnhE8U — Eastern Railway (@EasternRailway) July 24, 2026 রেলের এই পদক্ষেপের ফলে হাওড়া স্টেশনে ট্রেন পরিচালনা আরও সুষ্ঠু হবে বলে আশা করা হচ্ছে। নতুন প্ল্যাটফর্ম চালু হওয়ায় যাত্রীদের ওঠানামার সুবিধা বাড়বে এবং ব্যস্ত সময়ে বাকি প্ল্যাটফর্মের উপর চাপও কিছুটা কমবে বলে মনে করছে পূর্ব রেল। আরও পড়ুন: "ছাত্র বা পুলিশ, কেউ হামলা করেনি", তাহলে হামলা করল কে? 'ছাত্র সমাজের কেউ নয়', 'বহিরাগত'দের দিকে আঙুল ছাত্র থেকে সিজেপির যাত্রীদের সফরের আগে ট্রেনের নির্ধারিত প্ল্যাটফর্ম সম্পর্কে নিশ্চিত হওয়ার পাশাপাশি স্টেশনে পৌঁছে নিয়মিত ঘোষণার উপর নজর রাখার পরামর্শ দিয়েছে পূর্ব রেল। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ভাইরাল হয়েছে একটি ভিডিও। সদ্য চালু হওয়া দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনটিকে একটি ডিজেল ইঞ্জিন টেনে নিয়ে যাছে। এবং সেই ভিডিওতে বলা হয়, হাইড্রোজেন ট্রেনের লোকোমোটিভে কিছু গোলমাল হওয়ায় ট্রেনটিকে ডিজেল ইঞ্জিন দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এই পোস্ট কি আদপেই সঠিক? এই নিয়ে একটি বিবৃতিও দিয়েছে ভারতীয় রেলের উত্তর রেলওয়ে জোনের দিল্লি ডিভিশন। সোশ্যাল মিডিয়াতে দেওয়া একটি বিবৃতিতে এই ভাইরাল ভিডিওটিকে ভুল বা তথ্যগতভাবে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে উত্তর রেলওয়ে। এখানে আরও বলা হয়েছে প্রচলিত পদ্ধতি অনুযায়ী কারশেডে যাওয়া বা কারসেড থেকে এই ট্রেনকে স্টেশনে নিয়ে আসার জন্য একটি শান্টিং লোকোমোটিভ ব্যবহার করা হবে।