Hyderabad School: ক্লাস টুয়ের হিন্দু শিশুকে কলমা পড়ে আসার হোমওয়ার্ক হায়দরাবাদের স্কুলে, সামনে আসতেই বিতর্ক, বিক্ষোভ; আসরে পুলিশ
হায়দ্রাবাদ: হোমওয়ার্ক করাতে গিয়ে চক্ষু চড়কগাছ বাড়ির লোকের। কারণ, স্কুল শিক্ষিকার নির্দেশ বাড়ির কাজ হিসাবে পড়ে আসতে হবে কলমা। ওই দিনই সন্ধ্যায় ওই বাচ্চার বাড়ির লোকেরা থানায় গিয়ে বিষয়টি জানান। তারপরই ব্যবস্থা নেয় স্কুল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সাকসেস স্কুল নামের ওই শিক্ষা প্রতিষ্ঠানটি তাদের অভিযুক্ত শি

হায়দ্রাবাদ: হোমওয়ার্ক করাতে গিয়ে চক্ষু চড়কগাছ বাড়ির লোকের। কারণ, স্কুল শিক্ষিকার নির্দেশ বাড়ির কাজ হিসাবে পড়ে আসতে হবে কলমা। ওই দিনই সন্ধ্যায় ওই বাচ্চার বাড়ির লোকেরা থানায় গিয়ে বিষয়টি জানান। তারপরই ব্যবস্থা নেয় স্কুল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সাকসেস স্কুল নামের ওই শিক্ষা প্রতিষ্ঠানটি তাদের অভিযুক্ত শিক্ষিকাকে বরখাস্ত করেছে। আরও পড়ুন: 'যাঁরা যাচ্ছেন, তাঁরা কিন্তু আমাদের সঙ্গে গোপনে যোগাযোগও রাখছেন', কাদের দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? হায়দরাবাদের সায়িদাবাদে অবস্থিত বেশ পরিচিত স্কুল এই সাকসেস স্কুল। আর সেখানেই সাইক আয়েশা পারভিন নামের এক শিক্ষিকা দ্বিতীয় শ্রেণির বাচ্চাদের হোম ওয়ার্কের নামে কলমা পড়তে নির্দেশ দিয়েছিলেন বলেই অভিযোগ। আর তারপরই ওই বাচ্চাটির বাড়ির লোকজন থানায় যান। সেখানে গিয়ে সম্পূর্ণ বিষয়টি জানান তাঁরা। Hyderabad, Telangana | Deputy Commissioner of Police (DCP) for the Charminar Zone (South Zone), Khare Kiran Prabhakar says, "Yesterday, in Success School, an incident came to our notice. In this school, one lady teacher wrote that everyone has to read Kalma as the homework. Out of 25 students, all were the Muslim students only but one Hindu student was there. It was a complete violation of the education policy as well as the school policy. The parents of the Hindu students came in evening to the police station as well as to a school. The school management has taken action and the MD of the Success school has given a statement and the teacher has been terminated... Parents are satisfied that action has been takein in this case. Police is monitoring the situation. No one should spread any kind of Hindu-Muslim hatedness or any kind of communalism. Please do not entertain any kind of rumors. The school management and parents are on the same side... For the protest here, over 30 people are taken in the preventive custody and the situation is peaceful. Parents have given a statement to the police as well that they do not have any complaint from the management. So we have not registered any kind of complaint regarding this issue. If any kind of further complaints comes to us, we'll take the legal opinion based on that..."… https://t.co/jPpmIyKPAN pic.twitter.com/u37QQy5Mub — ANI (@ANI) July 16, 2026 বিষয়টি জানাজানি হলে ওই স্কুলের তরফে ওই শিক্ষিকাকে বরখাস্ত করা হয়। তারপর স্কুলের ম্যানেজিং ডাইরেক্টর এই বিষয়ে একটি বিবৃতিও দেন। অভিভাবকরা জানিয়েছেন, যে পদক্ষেপ করা হয়েছে স্কুলের তরফে, তাতে তাঁরা সন্তুষ্ট। বর্তমানে কী পরিস্থিতি, তা পর্যবেক্ষণ করছে পুলিশ, এমনই জানিয়েছেন চারমিনার জোনের (দক্ষিণ জোন) ডেপুটি কমিশনার অফ পুলিশ কিরণ প্রভাকর। আরও পড়ুন: কলকাতার পর এবার জেলাতেও মিড ডে মিলের দায়িত্বে ইসকন এ ছাড়াও পুলিশ আরও জানিয়েছে এই ঘটনায় ইতিমধ্যেই ৩০ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়াও পুলিশ কোনও ধরনের গুজবে কান দিতেও মানা করেছে। হায়দরাবাদের চারমিনার জোনের ডিসিপি কিরণ প্রভাকর বলেছেন, "হিন্দু-মুসলিম বিদ্বেষ বা সাম্প্রদায়িকতা ছড়ানো উচিত নয়। দয়া করে কোনো ধরনের গুজবে কান দেবেন না।" অভিভাবকরা জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁদের কোনও অভিযোগ নেই। সেই কারণে তাঁরা কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি। তবে, পুলিশের তরফে এই কথাও জানানো হয়েছে যে আগামীতে আরও কোনও এলে তার ভিত্তিতেই আইনি পরামর্শ নেওয়া হবে।