I.N.D.I.A Bloc: রাহুল গাঁধী, I.N.D.I.A শিবিরে সঙ্গে দেখা করতে নারাজ CJI সূর্যকান্ত, অনুরোধ খারিজ
নয়াদিল্লি: মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে ইতিমধ্যেই স্মারকলিপি তুলে দিয়ে এসেছে বিজেপি বিরোধী I.N.D.I.A শিবির। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিতেও প্রস্তুত তাঁরা। মিছিল করে সুপ্র

নয়াদিল্লি: মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে ইতিমধ্যেই স্মারকলিপি তুলে দিয়ে এসেছে বিজেপি বিরোধী I.N.D.I.A শিবির। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিতেও প্রস্তুত তাঁরা। মিছিল করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা সোমবার। কিন্তু CJI সূর্যকান্ত I.N.D.I.A শিবিরের নেতাদের সঙ্গে দেখা করতে রাজি নন বলে খবর। লোকসভার বিরোধী দলনেতা রাহুলকে ইমেল পাঠানো হয়েছে, তাতে CJI সূর্যকান্তর দফতর থেকে দেখা না করার কথা জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। (CJI Surya Kant) এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, দেখা করার পরিবর্তে কংগ্রেস নেতৃত্বাধীন I.N.D.I.A শিবিরকে আদালতে পিটিশন দায়ের করতে বলা হয়েছে। বিরোধী শিবিরের নেতানেত্রীরা যদিও মিছিল করে সুপ্রিম কোর্টে গিয়ে স্মারকলিপি জমা দিতে চেয়েছিলেন। নির্বাচনে জালিয়াতি, ভোটচুরির অভিযোগ জানাতে চেয়েছিলেন তাঁরা। সেই মতো সোমবার সময় চেয়ে আবেদন জানানো হয়েছিল। কিন্তু CJI সূর্যকান্তের দফতর জানিয়েছে, ওই সংক্রান্ত অভিযোগ-মামলা আগে থেকেই বিচারাধীন আদালতে। শুনানি চলছে। তাই দেখা করতে চান না CJI সূর্যকান্ত। (I.N.D.I.A Bloc) আরও পড়ুন: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী CJI সূর্যকান্তের দফতর আরও জানিয়েছে যে, কোনও রাজনৈতিক প্রতিনিধি দলের সঙ্গে প্রশাসনিক স্তরে এভাবে দেখা করার এক্তিয়ার নেই আদালতের। আদালতের কাজ আবেদন শোনা এবং রায় দেওয়া। সর্বোচ্চ আদালত হিসেবে সুপ্রিম কোর্টের দরজা 'সকলের জন্য ২৪ ঘণ্টাই খোলা'। আদালত 'প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ'। তবে দিল্লি সূত্রে খবর, CJI সূর্যকান্ত দেখা না করলেও, সোমবার মিছিল করবেন I.N.D.I.A শিবিরের নেতানেত্রীরা। ভোটচুরির অভিযোগ, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যে বিক্ষোভ, আন্দোলন চলছে, তার অংশ হিসেবেই কাল রাস্তায় নামবেন সকলে। রাহুল আগেই জানিয়েছিলেন, তাঁদের এই মিছিল বিরোধী শিবিরের মিছিল নয়, বরং ভারতীয় নাগরিকদের মিছিল। জ্ঞানেশের পদত্যাগের দাবি আরও জোরাল করে তোলা হবে। চাপ সৃষ্টি করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর। ভোটচুরির সুফল মোদিই পেয়েছেন বলে দাবি করেন তিনি। আরও পড়ুন: হেফাজতে ঠাকুমার মৃত্যুর খবর পেয়েছিলেন অভিজিৎ দীপকে, ভিডিও প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ, গর্জে উঠলেন CJP নেতা এর আগে, গত শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন I.N.D.I.A শিবিরের প্রতিনিধিরা। রাহুল, মমতারা তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন। নির্বাচনে অনিয়ম, জ্ঞানেশের কাজকর্ম নিয়ে অভিযোগ জানানো হয় সেখানে। মোট চারটি দাবি তুলেছিলেন বিরোধীরা, ১) জ্ঞানেশের পদত্যাগ ও মুখ্য নির্বাচন কমিশনারকে রক্ষাকমচ দেওয়া ২০২৩ সালের আইন প্রত্যাহার; ২) অবিলম্বে SIR বাতিল ও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ১৩.৩ কোটিকে তালিকায় ফিরিয়ে আনা; ৩) সব নির্বাচনে ব্যালট পেপারের ব্যবহার ফিরিয়ে আনা, এবং ৪) গত দু'বছরের বেশি সংয়ে যত বিধানসভা নির্বাচন হয়েছে, তা বাতিল করা, যার সপক্ষে ভোটচুরির যাবতীয় তথ্য়প্রমাণও জমা দিতে প্রস্তুত ছিলেন।