I.N.D.I.A Bloc Rally: দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিজিৎ দীপকে, ককরোচদের বাংলায় আমন্ত্রণ তৃণমূলনেত্রীর
নয়াদিল্লি: জ্ঞানেশ কুমারের পদত্যাগ নিয়ে চাপ বাড়িয়ে চলেছে বিরোধীরা। রাত পোহালে দিল্লির রামলীলা ময়দানে সভা রয়েছে I.N.D.I.A শিবিরের। তার আগে রাজধানীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। উপস্থিত ছিলেন মমতা-তৃণমূলের সাংসদ ডেরেক ও'ব্রায়েনও। সেখানে বেশ কিছু

নয়াদিল্লি: জ্ঞানেশ কুমারের পদত্যাগ নিয়ে চাপ বাড়িয়ে চলেছে বিরোধীরা। রাত পোহালে দিল্লির রামলীলা ময়দানে সভা রয়েছে I.N.D.I.A শিবিরের। তার আগে রাজধানীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। উপস্থিত ছিলেন মমতা-তৃণমূলের সাংসদ ডেরেক ও'ব্রায়েনও। সেখানে বেশ কিছু ক্ষণ কথা হয় মমতা এবং অভিজিতের। CJP-কে সমর্থনের জন্য মমলাকে ধন্যবাদ জানান অভিজিৎ। অন্য দিকে, CJP-র প্রশংসা করেন মমতাও। (Mamata Banerjee-Abhijeet Dipke Meet) বৈঠকের পর এদিন একসঙ্গে সংবাদমাধ্যমেরও মুখোমুখি হন মমতা এবং অভিজিৎ। মমতা বলেন, "আমরা ওদের সমর্থন করেছিলাম। কালকে আমাদের কর্মসূচিতেও সমর্থন জানিয়েছে ওরা। আমি ওদের নিয়ে গর্ব বোধ করি। অল্পবয়সি এই ছেলেমেয়েরাই আন্দোলনের সূচনা করেছে। ভুললে চলবে না, SIR নিয়ে প্রথম আমরা সরব হয়েছিলাম। আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রথম ওরা সরব হয়। আমরা কৃতজ্ঞ।" (I.N.D.I.A Bloc Rally) #WATCH | Delhi: After meeting CJP's Abhijeet Dipke ahead of the INDIA bloc rally, Former West Bengal CM Mamata Banerjee says, "They have extended their support for tomorrow's program. I am so proud of them. They are the pioneers and the founders of this movement, and they have extended their full support for tomorrow's rally. We extended all support to them as well. I also invited them to visit Bengal. They are doing a very good job for this country..." — ANI (@ANI) October 31, 2026 আরও পড়ুন: বিলকিস বানো গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত দু’জনের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট, বলা হল, ১৭ বছরের বেশি জেল খেটে ফেলেছে অভিজিতের হাত ধরে যুবসমাজের আন্দোলন যে মাত্রা পেয়েছে, তার ভূয়সী প্রশংসা করেন মমতা। বলেন, "আমি এসেছি জেনে আসতে চেয়েছিল। চা খেতে চেয়েছিল ওরা। আসতে বলি আমি। আমি ওকে বাংলাতেও আমন্ত্রণ জানিয়েছি। যখনই কর্মসূচি করতে চাইবে ওরা, অভিজিৎ, সৌরভ, রাঙ্কা...সবাই দেশের জন্য ভাল কাজ করছে।" তাহলে কি কলকাতাতেও দেখা যাবে ককরোচদের? মমতা বলেন, "ওদের সিদ্ধান্ত। আমি প্রথমেই বলেছি...অনেকে অনেক কথা বলবেন। ওদের অভিনন্দন। দিনের পর দিন যে আন্দোলন চালিয়ে গিয়েছে ওরা, মোটেই সহজ কাজ নয়। কত সহ্য করেছে, ছাত্রছাত্রীদের উপর কী অত্যাচার হয়েছে! যেভাবে সকলকে জাগ্রত করেছে, তার তুলনা হয় না। Gen Z আন্দোলনের সূচনা ওরা করেছে। আমার চাই যুবসমাজ, ছেলে, মেয়ে, শ্রমিক, কৃষক সবাই এগিয়ে আসুন। ঈশ্বর ওদের দীর্ঘ আয়ু দিন। ওরা সব রাজ্যে গেলে বাংলায় কেন আসবে না? বাংলা কেন বঞ্চিত হবে না?" #WATCH | Delhi: After meeting former West Bengal CM Mamata Banerjee, CJP founder Abhijeet Dipke says, "She has always stood strongly with the youth movement. Therefore, I really want to thank her from the bottom of my heart. We fully support the protest that is going to take place tomorrow. We support it in solidarity. However, our organisation is an independent and neutral platform, and we want to keep it that way. Obviously, this cause is much bigger and affects everyone. Consequently, we will support all organisations that fight against this vote theft." — ANI (@ANI) October 31, 2026 PHOTO | CJP founder Abhijeet Dipke calls on Trinamool Congress chief Mamata Banerjee in Delhi today. (Source: Third party) https://t.co/1zC0V0o0VX — Press Trust of India (@PTI_News) October 31, 2026 আরও পড়ুন: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’ মমতাকে ধন্যবাদ জানান অভিজিৎও। তাঁর কথায়, "আমি আজ দিদিকে ধন্যবাদ বলতে এসেছিলাম। যন্তরমন্তরে আমাদের প্রথম আন্দোলনেরও পাশে ছিলেন উনি। যুবসমাজের পাশে ছিলেন। সৌরভ এবং আশুতোষকে যখন বেআইনি ভাবে গ্রেফতার করা হয় যখন, পাশে ছিলেন দিদি। আমি কৃতজ্ঞতা জানাতে এসেছিলাম। থ্যাঙ্ক ইউ দিদি।" জবাবে মমতা বলেন, "ওটা আমাদের নৈতিক কর্তব্য।" আগামী কাল I.N.D.I.A শিবিরের কর্মসূচিতে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে CJP. অভিজিৎকে কি সেখানে দেখা যাবে? অভিজিৎ বলেন, "কালকের আন্দোলনকে সম্পূর্ণ ভাবে সমর্থন করছি আমরা। কিন্তু ককরোচ জনতা পার্টি একটি স্বাধীন, নিরপেক্ষ প্ল্যাটফর্ম। আমার সেটাই থাকতে চাই। তবে এই লড়াই অনেক বড়, সকলের স্বার্থ জড়িয়ে। ভোটচুরির বিরুদ্ধে যে বা যারা লড়াই করতে এগিয়ে আসবে, আমরা সকলকেই সমর্থন করব।"