ICC Ranking: ১৬০৫ দিন, ম্য়ারাথন সময়ের পর নিজেদের জায়গা হারালেন শ্রেয়সরা, টেক্কা দিয়ে সবার ওপরে ইংল্যান্ড
দুবাই: ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হারের পর নিজেদের ক্রমতালিকায় টি-টোয়েন্টি ফর্ম্য়াটে শীর্ষস্থান হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে টিম ইন্ডিয়া ব্রিটিশদের বিরুদ্ধে ০-৪ ব্যবধানে সিরিজ হেরেছে। একেবারে লজ্জার হার। পাঁচ ম্য়াচের সিরিজটি প্রথম ম্য়াচটি ভেস্

দুবাই: ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হারের পর নিজেদের ক্রমতালিকায় টি-টোয়েন্টি ফর্ম্য়াটে শীর্ষস্থান হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে টিম ইন্ডিয়া ব্রিটিশদের বিরুদ্ধে ০-৪ ব্যবধানে সিরিজ হেরেছে। একেবারে লজ্জার হার। পাঁচ ম্য়াচের সিরিজটি প্রথম ম্য়াচটি ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। এরপরের চারটি ম্য়াচে টানা হারতে হয়েছে শ্রেয়স আইয়ার বাহিনীকে। শনিবার শেষ টি-টোয়েন্টিতে ২৫৮ রান তাড়া করতে নেমে ২০১ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। টি-টোয়েন্টি সিরিজ আগেই খুইয়েছিল ভারত। চতুর্থ টি-টোয়েন্টি হারের পরই নিশ্চিত হয়ে গিয়েছিল যে ক্রমতালিকায় নিজেদের শীর্ষস্থান হারাতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ভারতীয় ক্রিকেট দল রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি ক্রমতালিকায় শীর্ষে উঠে আসে।ঘরের মাঠে সেবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জেতার পরই ভারত তালিকায় এক নম্বরে উঠে আসে। View this post on Instagram A post shared by ICC (@icc) সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিতেছিল কিছুদিন আগে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু আইপিএলের পর আমচকাই পুরো দলের খোলনলচে বদলে ফেলা হয়। আড়াই বছর পর এই ফর্ম্য়াটে জাতীয় দলে সুযোগ দেওয়া হয় শ্রেয়স আইয়ারকে। এছাড়াও অনেক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছিল। যে দল কয়েক মাস আগে বিশ্বকাপ জিতেছিল, তারা আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে এসে কীভাবে মুখ থুবড়ে পড়ল? যখন আগে থেকেই জানা ছিল যে ব্রিটেনে পরিস্থিতি ভিন্ন হবে, তখন কোচ গম্ভীর কেন সময় মতো প্রস্তুতি নেননি? একজন নতুন অধিনায়কের সঙ্গে আগে থেকে দলকে কেন একত্রিত করা হয়নি? ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর প্রায়শই সাংবাদিক সম্মেলনে হারের পর বলেন যে, সন্ধিক্ষণ চলছে, সেই কারণে এই ফল। কিন্তু প্রশ্ন উঠছে যে, বিশ্বকাপের বেশিরভাগ খেলোয়াড়ই যেখানে খেলছেন, সেখানে তিনি কোন সন্ধিক্ষণের কথা বলছে? যখন থেকে গম্ভীর কোচের ভূমিকায় এসেছেন, তখন থেকে ভারত সেই সমস্ত লজ্জাজনক রেকর্ড গড়েছে যা টিম ইন্ডিয়ার ধারেকাছেও ছিল না। এমনিতেই টেস্ট ফর্ম্য়াটে কোচ গম্ভীরের সাফল্য নেই বললেই চলে, এবার টি-টোয়েন্টি ফর্ম্য়াটেও পরপর দুটো সিরিজ হারতে হল ভারতকে।