ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
ICICI Bank Fixed Deposit Rates : দীপাবলির আগেই দারুণ খবর দিল ICICI Bank । ৩ কোটি টাকার নীচের ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করেছে এই বেসরকারি ব্যাঙ্ক। দীর্ঘ মেয়াদে সুদের হারে ১০ বেসিস পয়েন্ট বা ০.১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে সুদ। এরফলে ব্যাঙ্কে প্রবীণ নাগরিকদের এফডিতে সুদের হার ৭.২০ শতাংশ হয়েছে। তবে স

ICICI Bank Fixed Deposit Rates : দীপাবলির আগেই দারুণ খবর দিল ICICI Bank । ৩ কোটি টাকার নীচের ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করেছে এই বেসরকারি ব্যাঙ্ক। দীর্ঘ মেয়াদে সুদের হারে ১০ বেসিস পয়েন্ট বা ০.১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে সুদ। এরফলে ব্যাঙ্কে প্রবীণ নাগরিকদের এফডিতে সুদের হার ৭.২০ শতাংশ হয়েছে। তবে সাধারণ নাগরিকদের সুদের হার এখন সর্বোচ্চ ৬.৬০ শতাংশ হয়েছে। কোন নাগরিকের জন্য কত সুদ ?ব্যাঙ্ক এখন সাধারণ নাগরিকের জন্য ৭ দিনে থেকে ১০ বছরের মেয়াদে ২.৭৫ শতাংশ থেকে ৬.৬০ শতাংশ সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের এফডিতে সর্বোচ্চ সুদের হার ৭.২০ শতাংশ হয়েছে। ICICI Bank এখন সর্বোচ্চ ৬.৫০ শতাংশ সাধারণ নাগরিকের জন্য ইন্টারেস্ট রেট দিচ্ছে। প্রবীণ নাগরিকের ক্ষেত্রে এই ফিক্সড ডিপোজিট রেটের পরিমাণ ৭.১০ শতাংশ। ব্যাঙ্কের কোন মেয়াদে কত সুদICICI Bank ফিক্সড ডিপোজিটে ২ বছর ১ দিন থেকে ৩ বছরের মেয়াদি ফিক্সড ডিপোজিটে ৬.৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৫৫ শতাংশ করেছে। ব্যাঙ্ক ৩ বছর ১ দিন থেকে ৫ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটের সুদের হার ৬.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৬০ শতাংশ করেছে। কর সাশ্রয়ী এফডির ক্ষেত্রে কী হবে ?ICICI Bank-এর রয়েছে কর সাশ্রয়ী ফিক্সড ডিপোজিট। ৫ বছর মেয়াদি ট্যাক্স সেভার ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও ব্যাঙ্ক সুদের হার ৬.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৬০ শতাংশ করেছে। পাশাপাশি, ৫ বছর ১ দিন থেকে ১০ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটের সুদের হারও ৬.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৬০ শতাংশ করেছে। প্রবীণ নাগরিকদের জন্য কত রাখা হয়েছে সুদর হার ?সিনিয়র সিটেজেনরদের জন্য রয়েছে বেশি সুদে হার। এই ক্ষেত্রে ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ২ বছর ১ দিন থেকে ১০ বছর মেয়াদি এফডি-র ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ১০ বেসিস পয়েন্ট (bps) বৃদ্ধি করেছে। পাশাপাশি, সিনিয়র সিটিজেনরা ৩ বছর ১ দিন থেকে ৫ বছর মেয়াদি এফডি ও ৫ বছর মেয়াদি কর সাশ্রয়ী এফডি-র ক্ষেত্রে সর্বোচ্চ ৭.২০ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা মেয়াদি এফডি-র ক্ষেত্রে ৭.১ শতাংশ সুদ পাবেন ৫ বছর ১ দিন থেকে ১০ বছর। (মনে রাখবেন, এই তথ্য় ইকোনমিক টাইমসে ২৩ অক্টোবর প্রকাশিত হয়েছে। তাই সাম্প্রতিক সুদের হার জানতে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিন।) আরও পড়ুন : স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডার হলে খরচ বাড়বে, এই দিন থেকে আরও চার্জ কাটবে ব্যাঙ্ক [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]