IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ক্রাইস্টচার্চ: নিউজ়িল্যান্ড সফরের শুরুটা ভাল হয়নি তাঁর কাছে। নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে প্রথম টেস্টে তিনি দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হন। প্রথম ইনিংসে করেছিলেন ১ রান। দ্বিতীয় ইনিংসে আউট হন ২ রান করে। সেই ধ্রুব জুড়েল নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জ্বলে উঠলেন। ৯৯ রানের অপরাজ

ক্রাইস্টচার্চ: নিউজ়িল্যান্ড সফরের শুরুটা ভাল হয়নি তাঁর কাছে। নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে প্রথম টেস্টে তিনি দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হন। প্রথম ইনিংসে করেছিলেন ১ রান। দ্বিতীয় ইনিংসে আউট হন ২ রান করে। সেই ধ্রুব জুড়েল নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জ্বলে উঠলেন। ৯৯ রানের অপরাজিত ইনিংস খেলে ক্রাইস্টচার্চে ম্যাচের প্রথম দিন ভারত এ-র ব্যাটিং বিপর্যয় রুখে দিলেন জুড়েল। বিকেলের সেশনে ৬ বলের ব্যবধানে মাত্র ৬ রান যোগ করে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ভারত এ। ১৩১/২ থেকে ১৩৭/৫ হয়ে যায় ভারতের স্কোর। তবে সপ্তম উইকেটে মানব সুতারের সঙ্গে ৬২ রান যোগ করে পাল্টা লড়াই চালান জুড়েল। ২২ রান করে সুতার ফেরার পর আকাশ দীপের সঙ্গে জুটি বেঁধেছেন জুড়েল। অবিচ্ছেদ্য অষ্টম উইকেটে ৬৯ রান যোগ করেছেন তিনি। ৭৯তম ওভারে নব্বইয়ের ঘরে পৌঁছে যান জুড়েল। তবে পরের ৯ ওভারে নিজেকে সংযত রেখে দিনের শেষে ৯৯ রানে অপরাজিত রইলেন। সেঞ্চুরিতে পৌঁছনোর জন্য তাড়াহুড়ো করেননি তিনি। প্রথম দিনের খেলার শেষে ভারত এ দলের স্কোর ৮৮ ওভারে ২৯১/৭। ২৫ রানে অপরাজিত আকাশ দীপ। Skipper Dhruv Jurel’s unbeaten 99 and Devdutt Padikkal’s 80 lead India A to 291/7 against New Zealand A on the opening day of the four-day match at Christchurch. #INDAvsNZA https://t.co/SoeG0DiBAk — Press Trust of India (@PTI_News) October 31, 2026 লিঙ্কনে প্রথম ম্যাচে সবুজ উইকেটে খেলা হয়েছিল। তবে ক্রাইস্টচার্চের পিচ অতটা সবুজ নয়। যদিও জোরে বোলারদের জন্য যথেষ্ট সহায়তা রয়েছে বাইশ গজে। কিউয়ি পেসার ফ্রেসার শেট ইনস্যুইং দিয়ে ভারতীয় ব্যাটারদের বিব্রত করেন। তিনি ৪ উইকেট নেন। [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt] যশস্বী জয়সওয়াল রান পাননি। ০ করে ফেরেন। কে এল রাহুলের অনুপস্থিতিতে ইনিংস ওপেন করতে নেমেছিলেন বি সাই সুদর্শন। সঙ্গে আগের ম্যাচে ১৯৯ রান করা দেবদত্ত পাড়িক্কল মিলে প্রতিরোধ গড়ে তোলেন। প্রথম সেশনে আর কোনও উইকেট পড়েনি। দ্বিতীয় উইকেটে দুজনে ৯০ রান যোগ করেন। ৪১ রান করে ফেরেন সুদর্শন। ৮০ করে আউট হন পাড়িক্কল। যশ রাঠৌর, আর স্মরণ ও ওয়াশিংটন সুন্দর রান পাননি। আরও পড়ুন: পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা