IND A vs NZ A: কেএল রাহুলের পরিবর্তে নিউজ়িল্যান্ড সফরে সুযোগ পেলেন ঝাড়খণ্ডের শিখর মোহন
নয়াদিল্লি: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের তিন ফর্ম্যাটের লম্বা সফর শুরু হয়ে গিয়েছে। সেই সফরে এবার সুযোগ পাচ্ছেন ঝাড়খণ্ডের শিখর মোহন (Shikhar Mohan)। দুরন্ত ছন্দে থাকা বাঁ-হাতি ব্যাটারকে কেএল রাহুলের পরিবর্তে দলে ডাকা হচ্ছে। বিভিন্ন রিপোর্ট অন্তত এমনটা দাবি করা হচ্ছে। চলতি মরশুমে দুরন্ত ছন্দে

নয়াদিল্লি: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের তিন ফর্ম্যাটের লম্বা সফর শুরু হয়ে গিয়েছে। সেই সফরে এবার সুযোগ পাচ্ছেন ঝাড়খণ্ডের শিখর মোহন (Shikhar Mohan)। দুরন্ত ছন্দে থাকা বাঁ-হাতি ব্যাটারকে কেএল রাহুলের পরিবর্তে দলে ডাকা হচ্ছে। বিভিন্ন রিপোর্ট অন্তত এমনটা দাবি করা হচ্ছে। চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছেন শিখর। ইরানি কাপে অর্ধশতরানের পাশাপাশি দলীপ ট্রফিতেও জোড়া অর্ধশতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। এরপরে রঞ্জি মরশুমের শুরুতেই তিন ইনিংসে ২৯৭ রান করে ফেলেছেন তিনি যার মধ্যে রয়েছে কেরলের বিরুদ্ধে ১৪৩ ও মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ বাঁচানো ১২৭ রানের ইনিংস। গত মরশুমের রঞ্জিতেও ঝাড়খণ্ডের হয়ে শিখর ১২ ইনিংসে একটি দ্বিশতরানসহ মোট ৬১৩ রান করেছিলেন। এই দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই তিনি নিউজ়িল্যান্ড সফরে সুযোগ পাচ্ছেন বলে খবর। তাও আবার কেএল রাহুলের স্থানে তাঁকে ডাকা হচ্ছে। আরও পড়ুন:- ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন ঈশান কিষাণ, এবার কি সুযোগ পাবে বৈভব সূর্যবংশী? রাহুল শনিবার থেকে শুরু হওয়া চার দিনের প্রথম আনঅফিসিয়াল টেস্টে ভারতীয় 'এ' দলের (IND A vs NZ A) হয়ে লিঙ্কনে প্রতিনিধিত্ব করবেন। তবে তারপরে তিনি ভারতীয় 'এ' দল ছাড়বেন। কারণ সিরিজ়ের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের সময় ভারতীয় সিনিয়র দলও কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে মাঠে নামবে। ৩১ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এদিকে ৪ নভেম্বর থেকে টিম ইন্ডিয়া কিউয়িদের বিরুদ্ধে ৫০ ওভারের লড়াইয়ে নামবে। সেই সিরিজ়ে ভারতীয় দলের অঙ্গ রাহুল। তাই রাহুলের আর পরবর্তী আনঅফিসিয়াল দুই টেস্ট খেলা হবে না। সেই জায়গায় শিখর মোহন ভারতীয় 'এ' দলে খেলার জন্য ডাক পাবেন বলে জোর জল্পনা। আসন্ন আনঅফিসিয়াল টেস্ট সিরিজ়ে ভারতীয় টেস্ট দলে থাকা ঋষভ পন্থ, আকাশদীপরাও 'এ' দলের হয়ে মাঠে নেমে নিজেদের প্রস্তুতি সারবেন। তবে পন্থের এই ম্যাচগুলি খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তাঁর ফিটনেস নিয়ে ছিল প্রশ্ন। তবে ভিন্ন এক রিপোর্ট জানানো হচ্ছে যে পন্থ পরবর্তী সপ্তাহ থেকেই হালকা অনুশীলন শুরু করে দেবেন। তবে তিনি খেলতে পারবেন কি না, সেটা তাঁর চোট সারা এবং ফিটনেস উপর নির্ভরশীল। এই সফরে ভারতীয় দলের হয়ে তাঁর অংশগ্রহণ করা এখনও নিশ্চিত নয়। [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]