IND vs ENG: টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই
নটিংহ্যাম: ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে (T20 Series) পিছিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team)। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্য়াচে ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল হ্যারি ব্রুকরা। ম্য়াচে ভারতীয় বোলিং বিভাগের দৈন্যদশা ফুটে উঠেছিল। আর সবচেয়ে বেশি আ

নটিংহ্যাম: ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে (T20 Series) পিছিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team)। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্য়াচে ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল হ্যারি ব্রুকরা। ম্য়াচে ভারতীয় বোলিং বিভাগের দৈন্যদশা ফুটে উঠেছিল। আর সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল রবি বিষ্ণোইকে (Ravi Bishnoi) নিয়ে। নিজের ৪ ওভারের স্পেলে ৬০ রান খরচ করলেও কোনও উইকেট তুলতে পারেননি তরুণ লেগস্পিনার। দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামার আগে তাই বিষ্ণোইকে বাদ দেওয়ার ভাবনা চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। তাঁকে রিজার্ভে রেখেই প্রথম একাদশ সাজাতে পারে ভারতীয় দল। আগামীকাল ৮ জুলাই সিরিজের তৃতীয় ম্যাচ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত ও ইংল্যান্ড। একই ওভারে তিনটি নো বলের খেসারত হিসেবে ২৯ রান খরচ করতে হয়েছিল রবি বিষ্ণোইকে। যার জন্য ম্য়াচেও পিছিয়ে পড়েছিল ভারত। শেষ পর্যন্ত ক্রিজে সেট হয়ে ইংল্যান্ডকে জয় এনে দেন জেকব বেথেল। আগের ম্য়াচে বরুণ চক্রবর্তীর সঙ্গে রবি বিষ্ণোইকে খেলানো হয়েছিল। তবে শ্রেয়স আইয়ার ও গৌতম গম্ভীর হয়ত একাদশে বদল আনার পথেই এগোবেন ট্রেন্টব্রিজে। একজন অতিরিক্ত পেসার খেলানো হতে পারে। সেক্ষেত্রে প্রিন্স যাদবকে দেখা যেতে পারে নটিংহ্যামে। এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের মাঝেই জিম্বাবোয়ের বিরুদধে টি-টোয়েন্টি সিরিজের জন্য় দল ঘোষণা করল বিসিসিআই।জ়িম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। হারারেতে ম্যাচগুলি হবে ২৩, ২৫ ও ২৬ জুলাই। সেই সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নেওয়া হল সোমবার। উল্লেখযোগ্য হল, দলে রাখা হয়নি সঞ্জু স্যামসনকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে সুযোগ না পেলেও জিম্বাবোয়ে সফরে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিংহ। তবে অধিনায়ক হিসাবে দায়িত্ব নেওয়ার পর আয়ার্ল্যান্ডের কাছে সিরিজ হারার লজ্জা হজম করলেও, শ্রেয়স আইয়ারকেই অধিনায়ক রাখা হয়েছে। টি-২০ দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার রিঙ্কু সিংহ ও ফাস্টবোলার ময়ঙ্ক যাদব। পাশাপাশি দলে নেওয়া হয়েছে উইকেটকিপার-ব্যাটার প্রভসিমরন সিংহ, ফাস্টবোলার যশ ঠাকুর, অশোক শর্মা ও বাঁহাতি স্পিনার অলরাউন্ডার হর্ষ দুবেকে। এই প্রথম টি-২০ দলে সুযোগ পেলেন তাঁরা। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরই ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের দলে শিবম দুবেকে পরিবর্ত হিসাবে যোগ করা হয়েছে।