IND vs NZ ODI: নিউজ়িল্যান্ড দলে ছিলেন না, ভারতের বিরুদ্ধে বোলিং করলেন! কীভাবে? কী বলছে আইসিসি-র নিয়ম?
ওয়েলিংটন: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ম্যাথু ফিশার (Matthew Fisher) নিউজ়িল্যান্ডের প্রথম একাদশে ছিলেন না। অথচ তাঁকেই মাঠে নামাতে হল নিউজ়িল্যান্ডকে। ভারতের ইনিংসে বলও করলেন ফিশার। কেন? ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। নিউজ়িল্যান

ওয়েলিংটন: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ম্যাথু ফিশার (Matthew Fisher) নিউজ়িল্যান্ডের প্রথম একাদশে ছিলেন না। অথচ তাঁকেই মাঠে নামাতে হল নিউজ়িল্যান্ডকে। ভারতের ইনিংসে বলও করলেন ফিশার। কেন? ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। নিউজ়িল্যান্ডের পুরো দল ১৩৪ রানে গুটিয়ে যায়। কিন্তু এরপর ফিশার বোলিং করতে আসেন। অনেকেই এতে অবাক হয়ে যান। অনেকেই বুঝতে পারছিলেন না যে, কোন সমীকরণে ফিশার দলে এলেন? সবচেয়ে বড় প্রশ্ন, এর অনুমতি কীভাবে মিলল? ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে নিউজ়িল্যান্ড প্রথমে ব্যাট করে ১৩৪ রান তোলে। ৮ জন ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ১১ জন খেলোয়াড় ব্যাটিং করেন, কিন্তু ম্যাট ফিশার সেখানে ছিলেন না। থাকার কথাও নয়, তিনি তো একাদশেই ছিলেন না। কিন্তু ভারতের ইনিংসে ফিশার বোলিং করেছেন। তিনি নিজের প্রথম বলেই অক্ষর পটেলের উইকেটও নেন। ম্যাচের মাঝেই কীভাবে বদলে গেল একাদশ? ম্যাট ফিশার ম্যাচের মাঝেই ব্লেয়ার টিকনারের জায়গায় একাদশে অন্তর্ভুক্ত হন। টিকনার একাদশের অংশ ছিলেন। কিন্তু ব্যাটিংয়ের সময় তাঁর হেলমেটে বল লাগে। ফিশার কনকাশন সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে খেলতে আসেন। উল্লেখ্য, এ নিয়ে আইসিসির নিয়ম রয়েছে। Blair Tickner will play no further part in the second ODI against India after being struck on the helmet while batting. Tickner is currently being monitored by medical staff and Matthew Fisher comes into the Matchday XI as a concussion substitute. 📸 @PhotosportNZ https://t.co/rakBTLSxC7 — BLACKCAPS (@BLACKCAPS) November 7, 2026 যখন ব্যাটসম্যান বা বোলারের মাথা, গলার কাছে আঘাত লাগে, মেডিক্যাল টিম পরীক্ষা করে এবং আঘাত গুরুতর মনে হলে ম্যাচের মাঝেই কনকাশন সাবস্টিটিউটের অনুমতি মেলে। তারপর অন্য কোনও খেলোয়াড়কে তাঁর জায়গায় পুরো ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়। তবে সেই খেলোয়াড়ই আসতে পারেন, যিনি বাইরে বেরিয়ে যাওয়া খেলোয়াড়ের মতোই ভূমিকা পালন করেন। যেমন অলরাউন্ডারের জায়গায় অলরাউন্ডার, বোলারের জায়গায় বোলার এবং ব্যাটসম্যানের জায়গায় ব্যাটসম্যান। সেই নিয়মেই টিকনারের বদলে মাঠে নেমেছেন ফিশার। আরও পড়ুন: টেস্টে অভিষেকের দিনই অবসর নেবেন, আগেই ঠিক করে রেখেছিলেন শামি, কেন আচমকা এই সিদ্ধান্ত? [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]