IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
বেঙ্গালুরু: পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ এখন ২-২ অবস্থায়। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ কারা জিতবে, নির্ধারিত হবে শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। আর সেই ম্যাচে বাদ সাধল বৃষ্টি। টস হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে ছটায়। ম্যাচ ছিল ৭টা থেকে। কিন্তু বৃষ্টিতে টস নির্ধারিত সময়ে করা গেল ন

বেঙ্গালুরু: পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ এখন ২-২ অবস্থায়। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ কারা জিতবে, নির্ধারিত হবে শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। আর সেই ম্যাচে বাদ সাধল বৃষ্টি। টস হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে ছটায়। ম্যাচ ছিল ৭টা থেকে। কিন্তু বৃষ্টিতে টস নির্ধারিত সময়ে করা গেল না। শেষ পর্যন্ত রাত ৯টায় হল টস। রাত ৯.১৫ থেকে শুরু হল ম্যাচ। ২০ ওভারের পরিবর্তে ম্যাচ হবে ৯ ওভার করে দুটি ইনিংসের। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠাল ওয়েস্ট ইন্ডিজ়। ভারতের একাদশে জায়গা পেলেন পেসার ভুবনেশ্বর কুমার। যিনি শেষ ভারতের হয়ে টি-২০ ম্যাচ খেলেছিলেন ২০২২ সালের নভেম্বরে। ৩ বছর ৩৪০ দিন বাদে ফের জাতীয় দলের জার্সিতে খেলছেন তিনি। মাঝে হয়ে গিয়েছে ১০৬টি ম্যাচ। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কেউ শেষ ম্যাচ খেলার এতদিন পরে ফের আন্তর্জাতিক টি-২০ খেলেননি। ম্যাচের সংখ্যা ধরলে, খলিল আমেদ শেষ ম্যাচ খেলার পর ১০৪ ম্যাচ পরে ফের খেলেছিলেন জাতীয় দলে। Here's a look at #TeamIndia's Playing XI for the series decider! 🙌 𝗨𝗽𝗱𝗮𝘁𝗲: Nitish Kumar Reddy was not available for selection in the fifth T20I against West Indies due to illness. Match updates ▶️ https://t.co/hpGnrNyZVS #INDvWI | @mflone_ https://t.co/iy5XLSGiSt — BCCI (@BCCI) October 17, 2026 টসের পর শ্রেয়স বলেন, 'আমিও টস জিতলে ফিল্ডিংই নিতাম । যেভাবে বৃষ্টি পড়ছিল, ভাবিনি ম্যাচ হবে। দ্রুত ছবিটা বদলে গিয়েছে। এখানকার ড্রেনেজ সিস্টেম অবিশ্বাস্য।' দলে এসেছেন শিবম দুবেও । ভারতের একাদশ অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, নমন ধীর, অক্ষর পটেল, ভুবনেশ্বর কুমার, প্রিন্স যাদব ও অর্শদীপ সিংহ ওয়েস্ট ইন্ডিজ়ের একাদশ শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), জুয়েল অ্যান্ড্রু, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, রস্টন চেজ়, কিমো পল, শামার স্প্রিঙ্গার, গুদাকেশ মোতি ও শামার জোসেফ 🚨 Toss 🚨 West Indies have won the toss and elected to bowl first in Bengaluru. Updates ▶️ https://t.co/hpGnrNyZVS #TeamIndia | #INDvWI | @mflone_ https://t.co/KIlkFuJpHY — BCCI (@BCCI) October 17, 2026