IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
বেঙ্গালুরু: আশঙ্কাই সত্যি হল। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় পঞ্চম তথা সিরিজের নির্ণায়ক টি-২০ ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে। বেঙ্গালুরুতে সিরিজের নির্ণায়ক ম্যাচ বৃষ্টির জন্য প্রায় দেড়ঘণ্টা পিছিয়ে যায়। প্রথমে ৯ ওভারের ম্যাচের সিদ্ধান্ত হলেও পরে ভারতের ইনিংসে অষ্টম ওভারে ফের বৃষ্টি নামে। ভারতের স্কোর তখন ৭

বেঙ্গালুরু: আশঙ্কাই সত্যি হল। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় পঞ্চম তথা সিরিজের নির্ণায়ক টি-২০ ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে। বেঙ্গালুরুতে সিরিজের নির্ণায়ক ম্যাচ বৃষ্টির জন্য প্রায় দেড়ঘণ্টা পিছিয়ে যায়। প্রথমে ৯ ওভারের ম্যাচের সিদ্ধান্ত হলেও পরে ভারতের ইনিংসে অষ্টম ওভারে ফের বৃষ্টি নামে। ভারতের স্কোর তখন ৭.৪ ওভারে ১১৮/৫। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়। ২-২ ব্যবধানে সিরিজ শেষ হল। রাত ৮টার সময়ও যখন অঝোরে বৃষ্টি পড়ছে, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের মাঠের এক প্রান্ত জলের তলায়, অনেকেই ভাবতে পারেননি যে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজের পঞ্চম তথা নির্ণায়ক ম্যাচটি আদৌ খেলা হবে। রাত ৯টায় টসের পর ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার সাফ জানিয়ে দিলেন, ম্য়াচ শুরু হবে, তা ভাবতেও পারেননি। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের জল নিষ্কাশনী ব্যবস্থারও ভূয়সী প্রশংসা করেন তিনি। তবে ভারত বা ওয়েস্ট ইন্ডিজ় - কোনও শিবির থেকেই ভাবা হয়নি যে, বৃষ্টিতে সময় নষ্ট হওয়ায় ওভার সংখ্যা কমিয়ে ৯ ওভারের ম্যাচ করার সিদ্ধান্ত হলেও লাভ হবে না। রাত ৯.১৫-তে শুরু হয় ম্যাচ। টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ়। শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে শুরু করেন ভারতের ব্যাটাররা। অভিষেক শর্মা ৪ বলে ৬ রান করে ফেরেন। তবে জোড়া চার ও ছক্কায় ৭ বলে ১৬ রান করে ইনিংসের রিংটোন সেট করে দেন সঞ্জু স্যামসন। এরপর বিধ্বংসী ব্যাটিং করে যান ঈশান কিষাণ। ক্রিজে নেমে খেলেছেন মাত্র ১০ বল। ৩০০ স্ট্রাইক রেটে ৩০ রান করেন ঝাড়খণ্ডের বাঁহাতি ক্রিকেটার। তিনটি চার ও দুটি ছক্কা মারেন। ঝোড়ো ব্যাটিং করেছেন ভারতের অধিনায়ক শ্রেয়সও। ১৪ বলে ২২ রান করেন তিনি। মাত্র ৬ বলে ২৪ রান করে ক্রিজে অপরাজিত ছিলেন নমন ধীর। স্ট্রাইক রেট? ৩০০! ১টি চার ও ৩টি ছক্কা মারেন। তবে ৭.৪ ওভারে ভারতের স্কোর যখন ১১৮/৫, তখন ফের বৃষ্টি নামল। ভারতের ইনিংস আর নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা নেই। ম্যাচের ফয়সালার জন্য নিদেনপক্ষে ৫ ওভার খেলা করতে হলে স্থানীয় সময় রাত ১০.২১ মিনিটে খেলা শুরু করার কথা। বৃষ্টি না থামায় আর ম্যাচের ফয়সালা হল না। যুগ্মজয়ী হল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ়।