IND Vs ZIM: প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান বৈভবের, হেসেখেলে জয় দিয়ে জিম্বাবােয়ে সফর শুরু ভারতের
হারারে: চাপ নিয়েই এই সিরিজে খেলতে নেমেছিল ভারত(Indian Cricket Team)। কারণ আগের দুটো টি-টোয়েন্টি সিরিজে(T20 Series) পরপর হার। কিন্তু সেই চাপ প্রথমেই অনেকটা কমিয়ে দিয়েছিলেন দলের বোলাররা। জিম্বাবোয়ের(IND Vs ZIM) বিরুদ্ধে বাকি সহজ কাজটা করে ফেললেন দলের ব্যাটাররা। বিশেষ করে নিজের প্রথম আন্তর্জাতিক অর

হারারে: চাপ নিয়েই এই সিরিজে খেলতে নেমেছিল ভারত(Indian Cricket Team)। কারণ আগের দুটো টি-টোয়েন্টি সিরিজে(T20 Series) পরপর হার। কিন্তু সেই চাপ প্রথমেই অনেকটা কমিয়ে দিয়েছিলেন দলের বোলাররা। জিম্বাবোয়ের(IND Vs ZIM) বিরুদ্ধে বাকি সহজ কাজটা করে ফেললেন দলের ব্যাটাররা। বিশেষ করে নিজের প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান হাঁকিয়ে ফেলল বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তার অর্ধশতরানের ইনিংসের ওপর ভর করেই মূলত প্রথম টি-টোয়েন্টিতে ১২৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সহজ জয় ছিনিয়ে নিল ভারতীয় ক্রিকেট দল। তিন ম্য়াচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রেয়স আইয়াররা। স্যামসনকে বসিয়ে বৈভবকে সুযোগ দেওয়া হয়েছিল একাদশে। সঙ্গে অভিষেক শর্মা। বৈভব ইংল্য়ান্ডের মাটিতে তিনটি টি-টোয়েন্টিতে ৪২ রান করেছিল মাত্র। অভিষেক যদিও এদিন আট বল খেলে মাত্র ১ রান করেই প্যাভিলিয়ন ফিরলেন। কিন্তু বৈভব শুরু থেকেই ছন্দে ছিল। ইনিংসের দ্বিতীয় ওভারে রিচার্ড নাগারভাকে ২০ রান খরচ করে। এরপর আর থামানো যায়নি। যে ছন্দ পেয়ে গিয়েছিল বৈভব, তা ধরে রেখেই মারকাটারি ব্যাটিং হারারেতে কিশোর এই ওপেনারের। শেষ পর্য়ন্ত ১৮ বলে অর্ধশতরানের ইনিংস খেলে পরের বলেই আউট হয় বৈভব। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও চারটি ছক্কা হাঁকায় বৈভব। আইসিসি ক্রমতালিকায় টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্য়ে শীর্ষে থাকা ঈশান কিষাণ ২৪ বলে ৩৫ রানের ইনিংস খেলে প্যাভিলিয়ন ফেরেন। তবে এরপর আর কোনও উইকেট হারায়নি ভারত। শ্রেয়স আইয়ার ও তিলক বর্মা ক্রিজে অপরাজিত থেকে ম্য়াচ জিতিয়ে মাঠ ছাড়েন। এর আগে বল হাতে দুরন্ত পারফর্ম করেন দুই তরুণ পেসার ময়ঙ্ক যাদব ও প্রিন্স যাদব। ময়ঙ্ক ২০২৪ সালের অক্টোবরের পর প্রথমবার জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছিলেন। রাজস্থানের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ও আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে নজরকাড়া পারফর্ম করা তরুণ পেসার অশোক শর্মার অভিষেক হল। আরও এক পেসার হিসেবে খেললেন প্রিন্স যাদব। অর্থাৎ এই লাইন আপ দেখলে বোঝাই যাচ্ছে যে পুরোপুরি অনভিজ্ঞ, তরুণ মুখের ওপরই ভরসা রেখেছিল টিম ম্য়ানেজমেন্ট। দলে ফিরলেন রিঙ্ক সিংহও। ময়ঙ্ক ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেন। নিজের ৪ ওভারের স্পেলে ১৮ রান খরচ করে ২ উইকেট নেন ময়ঙ্ক। অন্য়দিকে প্রিন্সও ২ উইকেট পান। শিবম দুবে ও রবি বিষ্ণোই ১টি করে উইকেট পান।