India A vs Australia A: ব্যর্থ পাতিদারের লড়াই, রান তাড়া করে অস্ট্রেলিয়া এ দলের কাছে নিজেদের ডেরায় ফের হারল ভারত এ
পুদুচেরি: পুদুচেরিতে হওয়া দ্বিতীয় আনঅফিশিয়াল ওয়ান ডে-তে অস্ট্রেলিয়া এ দলের কাছে ৬৯ রানে হেরে গেল ভারত এ (India A vs Australia A)। তারকা ব্যাটারদের নিয়ে গড়া ভারতীয় দল টানা দ্বিতীয় ম্যাচে রান তাড়া করতে নেমে হেরে গেল। শুক্রবারের ম্যাচে অস্ট্রেলিয়া এ দল প্রথমে ব্যাট করে ২৭৫ রান তোলে। জবাবে

পুদুচেরি: পুদুচেরিতে হওয়া দ্বিতীয় আনঅফিশিয়াল ওয়ান ডে-তে অস্ট্রেলিয়া এ দলের কাছে ৬৯ রানে হেরে গেল ভারত এ (India A vs Australia A)। তারকা ব্যাটারদের নিয়ে গড়া ভারতীয় দল টানা দ্বিতীয় ম্যাচে রান তাড়া করতে নেমে হেরে গেল। শুক্রবারের ম্যাচে অস্ট্রেলিয়া এ দল প্রথমে ব্যাট করে ২৭৫ রান তোলে। জবাবে ভারতীয় দল ২০৬ রানে গুটিয়ে যায়। ভারত এ-র হয়ে আজও শুধু রজত পাতিদারই লড়াই করলেন। তিনি ৬৭ রানের ইনিংস খেলেন। তিনি আগের ম্যাচেও অর্ধশতরান করেছিলেন, কিন্তু সেখানেও টিম ইন্ডিয়া হেরে গিয়েছিল। ২৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা মোটেই ভাল হয়নি। দেবদত্ত পাড়িক্কল ১ রান করে আউট হয়ে যান। তাঁকে আউট করেন স্পেন্সার জনসন। এরপর নামেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তিনিও হতাশ করেন। তিনি ১২ রান করে ফিরে যান। ৯ম ওভারে সাই সুদর্শনের ইনিংসও শেষ হয়ে যায়, তিনিও ব্যর্থই হন। তিনি ২৯ বল খেলে ১৩ রান করেন, যার মধ্যে একটি চার ছিল। Australia A Won by 69 Run(s) #INDAvAUSA #IndiaASeries #2ndOneDay Scorecard:https://t.co/2rTDOUk451 — BCCI Domestic (@BCCIdomestic) October 9, 2026 চতুর্থ নম্বরে নেমে রজত পাতিদার ভাল ইনিংস খেলেন। তিনি ৮২ বলে ১টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৬৭ রান করেন। তবে তাঁর একার লড়াই যথেষ্ট ছিল না, কারণ অন্য প্রান্ত থেকে নিয়মিত উইকেট পড়ছিল। কুমার কুশাগ্র ১৭, নিশান্ত সিন্ধু ১৩, সূর্যাংশ শেডগে ১০ রান করেন। স্যাম কনস্টাস, ফিলিপ করলেন হাফসেঞ্চুরি অস্ট্রেলিয়া এ প্রথমে ব্যাট করে ২৭৫ রান তোলে । ওপেনার ব্যাটার স্যাম কনস্টাস এবং তিন নম্বরে আসা জশ ফিলিপ অর্ধশতরান করেন । দু’জনে মিলে দ্বিতীয় উইকেটে শতরানের জুটি (১০১ রান) গড়েন । কনস্টাস ৮৮ বলে ৬৭ রানের ইনিংস খেলেন, যেখানে তিনি ১টি ছক্কা ও ৭টি চার মারেন। ফিলিপ ৫৮ বলে ৮টি চারের সাহায্যে ৫৮ রান করেন । ভারতের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন আরশাদ খান, যশ ঠাকুর ২ উইকেট পান । অস্ট্রেলিয়ার হয়ে স্পেন্সার জনসন সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার ছিলেন । যিনি ৮ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন। জনসনকে ম্যাচের সেরা নির্বাচিত করা হয় । আরও পড়ুন: দলে জায়গা নিয়েই প্রশ্ন, বিতর্কের মধ্যে কী জানালেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার?