India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। শুক্রবার ঘোষিত দলে ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে নেতৃত্ব দেবেন শুভমন গিল। শেষ দুই ম্যাচে অধিনায়ক হিসাবে দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার। প্রথম তিন ম্যাচ

কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। শুক্রবার ঘোষিত দলে ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে নেতৃত্ব দেবেন শুভমন গিল। শেষ দুই ম্যাচে অধিনায়ক হিসাবে দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার। প্রথম তিন ম্যাচে সহ-অধিনায়ক হিসেবেও নির্বাচিত হয়েছেন তিনি। আরও পড়ুন: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের দুই ম্যাচের টেস্ট সিরিজেও ভারতকে নেতৃত্ব দেবেন গিল। তাই তাঁর কাজের চাপ সামলাতেই ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে নেতৃত্বের দায়িত্ব শ্রেয়সের হাতে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, সম্পূর্ণ ওয়ানডে সিরিজেই খেলবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় তাঁরা এখন শুধু ওয়ানডে ক্রিকেটেই খেলছেন। টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটেছে বাংলার পেসার আকাশ দীপের। অন্যদিকে, ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্র। প্রথম তিন ওয়ানডের দলে রয়েছেন পেসার অংশুল কম্বোজ। প্রসিদ্ধ কৃষ্ণের খেলা অবশ্য ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপর নির্ভর করছে। জসপ্রীত বুমরাকে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হলেও টেস্ট দলে রাখা হয়েছে। অন্যদিকে, অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ওয়ানডে দলে জায়গা পাননি। টেস্ট দলে উইকেটকিপার হিসেবে রয়েছেন ঋষভ পন্থ ও ধ্রুব জুরেল। তবে পন্থের খেলা নির্ভর করছে BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্সের ফিটনেস ছাড়পত্রের উপর। সূচি অনুযায়ী, ৪ নভেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ১৯ নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। 🚨 News 🚨 #TeamIndia’s ODI and Test squads for New Zealand tour announced 📝 Captain Shubman Gill will lead the side for the first 3️⃣ ODIs, before Shreyas Iyer takes charge for the last 2️⃣ matches. More details ▶️ https://t.co/npwxUYlb1N #NZvIND https://t.co/3ckm7ixgEN — BCCI (@BCCI) October 16, 2026 প্রথম তিন একদিনের ম্যাচের জন্য ভারতের স্কোয়াড: শুভমন গিল [অধিনায়ক], রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার [সহ-অধিনায়ক], কেএল রাহুল [উইকেটরক্ষক], নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর, অংশুল কম্বোজ, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, ইশান কিষাণ [উইকেট কিপার], মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ*, কুলদীপ যাদব। চতুর্থ ও পঞ্চম ওডিআইয়ের জন্য ভারতের স্কোয়াড: শ্রেয়াস আইয়ার [অধিনায়ক], রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক বর্মা, ইশান কিষাণ [উইকেটরক্ষক, সহ-অধিনায়ক], নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর, আকিব নবী, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, কুমার কুশাগ্র [উইকেট কিপার], মহম্মদ সিরাজ, যশ ঠাকুর, কুলদীপ যাদব। ভারতের টেস্ট স্কোয়াড: শুভমন গিল [অধিনায়ক], যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল [সহ-অধিনায়ক], দেবদত্ত পাডিক্কাল, ঋষভ পন্থ [উইকেট কিপার]*, ধ্রুব জুড়েল [উইকেট কিপার], রবীন্দ্র জাদেজা, অংশুল কম্বোজ, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।