Indian Coast Guard Jobs: কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ, আজই আবেদনের শেষ তারিখ, ইন্ডিয়ান কোস্ট গার্ড করছে নিয়োগ
Indian Coast Guard Recruitment : আপনিও কেন্দ্রীয় সরকারি চাকরি করতে চাইলে এটাই দারুণ সুযোগ। কারণ ইন্ডিয়ান কোস্ট গার্ডে দশম, দ্বাদশ শ্রেণি পাশরাও করতে পারবেন আবেদন। সব মিলিয়ে ৩৬৫টি পদে নিয়োগ করছে সংস্থা। এর মধ্যে রয়েছে সেলর, মেকালিক, হাইজিনিস্টের কাজ। মনে রাখবেন, ২১ অক্টোবর অনলাইনে আবেদনের শেষ দিন

Indian Coast Guard Recruitment : আপনিও কেন্দ্রীয় সরকারি চাকরি করতে চাইলে এটাই দারুণ সুযোগ। কারণ ইন্ডিয়ান কোস্ট গার্ডে দশম, দ্বাদশ শ্রেণি পাশরাও করতে পারবেন আবেদন। সব মিলিয়ে ৩৬৫টি পদে নিয়োগ করছে সংস্থা। এর মধ্যে রয়েছে সেলর, মেকালিক, হাইজিনিস্টের কাজ। মনে রাখবেন, ২১ অক্টোবর অনলাইনে আবেদনের শেষ দিন। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। জেনে নিন, এর বিস্তারিত বিবরণ। কোন কোন পদে হচ্ছে নিয়োগইন্ডিয়ান কোস্ট গার্ডের এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সেলর জেনারেল ডিউটি, সেলর ডমেস্টিক ব্রাঞ্চ, মেকানিক্যাল, হাইজিনিস্ট পদে হবে নিয়োগ। মনে রাখবেন,এই ভিন্ন পদগুলির জন্য আলাদা-আলাদা যোগ্যতা প্রয়োজন। কোন পদের জন্য কী যোগ্যতা লাগবে ?এখানে সেলর জেনারেল ডিউটি পদের জন্য দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে চাকরিপ্রার্থীকে। তবে ম্যাথ , ফিজিক্স থাকতে হবে পাঠ্যক্রমে। সেলর ডমেস্টিক ব্রাঞ্চ পদে আবেদনের জন্য আপনাকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। মেকানিক্যাল পদের জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে। Hygienist-I পদে আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্য়ই মাধ্যমিক পাশ হতে হবে। তবে কেবল দশম ও দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলেই সব পদে আবেদন করতে পারবেন বিষয়টা তেমন নয়।