Indian Cricket Team: 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
মুম্বই: খেলোয়াড় হিসাবে নিজের কেরিয়ারে মুখে বলার পরিবর্তে নিজের ব্যাটের মাধ্যমেই কথা বলতে বেশি পছন্দ করতেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। কোনও সময়ই তিনি নিজের আচরণের জন্য তেমন কোনও বিতর্কে জড়াননি। তবে সদ্যই অবসর নিয়েছেন মহাতারকা ক্রিকেটার। অবসরের পরেই নিজের প্রথম পডকাস্টেই বিস্ফোরক রাহানে। স

মুম্বই: খেলোয়াড় হিসাবে নিজের কেরিয়ারে মুখে বলার পরিবর্তে নিজের ব্যাটের মাধ্যমেই কথা বলতে বেশি পছন্দ করতেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। কোনও সময়ই তিনি নিজের আচরণের জন্য তেমন কোনও বিতর্কে জড়াননি। তবে সদ্যই অবসর নিয়েছেন মহাতারকা ক্রিকেটার। অবসরের পরেই নিজের প্রথম পডকাস্টেই বিস্ফোরক রাহানে। সাম্প্রতিক সময়ে ভারতীয় দল (Indian Cricket Team) সীমিত ওভারের ক্রিকেটে সাফল্য পেলেও, গৌতম গম্ভীরের কোচিংয়ে টেস্টে পরের পর ব্যর্থ হয়েছে। ঘরের মাঠেও দুই সিরিজ়ে হোয়াইটওয়াশ হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। পরিস্থিতি এমনই যে বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় সাত নম্বরে রয়েছে ভারত। খেতাবি ফাইনালে পৌঁছতে আসন্ন শ্রীলঙ্কা সিরিজ় থেকে শুরু করে প্রতিটি টেস্ট ম্যাচই ভারতের জন্য কার্যত মরণ-বাঁচন ম্যাচ। ভারতীয় টেস্ট নিয়ে এবার মুখ খুলে দুইটি গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরলেন রাহানে। আরও পড়ুন:- রোহিতের অবসর ঘিরে জল্পনাই কাল হল! বাতিল আগরকর? নির্বাচকপ্রধানের দায়িত্বে ভারতীয় কিংবদন্তি? সম্প্রতি এক পডকাস্টে রাহানেকে বলতে শোনা যায়, 'আমি বিগত দুই বছরে টেস্ট ক্রিকেট খেলিনি। ঘরে বসে বসেই ভারতকে নিজের দেশের মাটিতেও হারতে দেখেছি। আমার মতে টেস্ট ক্রিকেটে চরিত্রের প্রয়োজন। এই চরিত্রগুলি তৈরি করে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলাটা বাঞ্চনীয়। একের পর এক সেশন দেখেশুনে খেলা প্রয়োজন। আজকাল তেমন কোনও দলকে এটা করতে দেখাই যায় না। নির্দিষ্ট কোনও দলের নাম বলব না, তবে প্রায় কাউকেই ওই কঠিন সেশনগুলিতে লড়াই করতে দেখা যায় না।' এরপরেই রাহানে দাবি করেন টেস্ট দলে সিনিয়র ক্রিকেটারদের থাকা অত্যন্ত জরুরি, যেটা বর্তমান ভারতীয় টেস্ট দলে নেই বললেই চলে। কেএল রাহুল, রবীন্দ্র জাডেজা, ঋষভ পন্থ ও যশপ্রীত বুমরা বাদে আর কারুর ৫০টি টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। সিনিয়র খেলোয়াড়দের অভাবের দিকে ইঙ্গিত করেই রাহানের দাবি, 'বিগত দুই, তিন বছর বাদে আমরা যেটা করেছিলাম, আমার মনে হয় টেস্ট দলে সাত, আটজন সিনিয়র ক্রিকেটার এবং দুই থেকে তিনজন তরুণ ক্রিকেটার থাকা দরকার। তবে আমরা বর্তমানে দেখছি যে প্রায় সকল খেলোয়াড়ই নতুন, অনিভজ্ঞ। সিনিয়র ক্রিকেটার তো নেই বললেই চলে। টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু এটা আবশ্য়ক।' তিনি সিনিয়র ক্রিকেটারদের সম্মান করারও দাবি জানান। 'বিগত দুই, তিন বছরে যা দেখেছি, তাতে বলব যে সিনিয়র ক্রিকেটারদের দলে রাখা এবং সম্মান জানানোটা প্রয়োজন। বিশেষ করে ভারতীয় দলের ক্ষেত্রে তো সব সিনিয়র ক্রিকেটাররাই একসঙ্গে ছেড়ে দিচ্ছে। এটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে', মত রাহানের। [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]