Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
মুম্বই: বিসিসিআইয়ের(BCCI) নির্বাচক কমিটির প্রধানের পদ থেকে হয়ত দ্রুত সরে যেতে দেখা যাবে অজিত আগরকরকে(Ajit Agarkar)। সম্প্রতি বারবার বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন তিনি। মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমারের মত অভিজ্ঞ ক্রিকেটারদের ছন্দে থাকার পরেও দলে না ফেরানো নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে বারবার। ২০

মুম্বই: বিসিসিআইয়ের(BCCI) নির্বাচক কমিটির প্রধানের পদ থেকে হয়ত দ্রুত সরে যেতে দেখা যাবে অজিত আগরকরকে(Ajit Agarkar)। সম্প্রতি বারবার বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন তিনি। মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমারের মত অভিজ্ঞ ক্রিকেটারদের ছন্দে থাকার পরেও দলে না ফেরানো নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে বারবার। ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত আগরকরের চুক্তি বাড়ানো হবে মনে করা হলেও, সাম্প্রতিক সময়ে রোহিত শর্মাকে ঘিরে ভারতীয় ক্রিকেটে যা ঘটেছে, তার জেরেই মূলত আগরকরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। রোহিতের অবসরের জল্পনার মাঝে বিসিসিআইয়ের অস্পষ্ট বার্তা এবং ঠিক পরের ম্যাচেই লর্ডসে রোহিতের দুরন্ত শতরান হাঁকানো আগরকরকে জটিল পরিস্থিতিতে ফেলে দিয়েছে বলে খবর। এবার আগরকরের সমালোচনায় প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে কথা বলার ফাঁকে জাফরের মুখে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তিনি বলেন, 'যেভাবে কিছু প্লেয়ারকে ট্রিট করা হচ্ছে ও কিছু প্লেয়ারকে বাতিলের খাতায় রেখে দেওয়া হচ্ছে তা ভীষণ চোখে লাগছে। আলোচনার বিষয় হয়ে উঠেছে তা। এই নিয়ে কোনও সন্দেহ নেই। বারবার করে মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, সরফরাজ খান, অভিমন্যু ঈশ্বরণদের নাম উঠে আসছে। কিন্তু তারা বাতিলের খাতাতেই রয়ে যাচ্ছে।' বাংলার হয়ে দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেট খেলছেন অভিমন্যু ঈশ্বরণ। তিনি জাতীয় দলের স্কোয়াডে কয়েক বছর আগে পর্যন্তও সুযোগ পেতেন। যদিও অভিষেক করা হয়নি এখনও। কিন্তু এখন তো স্কোয়াডেও অভিমন্যু সুযোগ পান না। সেই কথা উল্লেখ করেই জাফর আরও বলেন, '২০২১ সালে অভিমন্যু ঈশ্বরণ ডাক পেয়েছিল ভারতীয় দলে। কিন্তু ধীরে ধীরে ও হারিয়েই গেল। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে গিয়েছিল অভিমন্যু। তার পরও কেন জাতীয় দলে একটা সুযোগও পেল না ও?' জসপ্রীত বুমরা চোট পেয়ে ছিটকে যাওয়ার পর অকিব নবি ডাক পেয়েছেন। জম্মু কাশ্মীরের প্লেয়ারের সম্পর্কে বলতে গিয়ে জাফর বলেছেন, 'অকিব নবি কিন্তু অটোমেটিক সুযোগ পায়নি। বুমরা চোট পাওয়ার পর ওর সুযোগ এল। ২০২৫-২৬ রঞ্জি মরশুমে ৬০ উইকেট নিয়েছে ও। আগরকরের নেতৃত্বে ভারতীয় নির্বাচকমণ্ডলী এমনটা কেন করছেন? প্লেয়াররা সুযোগ পাচ্ছে না কেন? আর কেনই বা এই বিষয়ে প্লেয়ারদের স্পষ্ট কোনও বার্তা দেওয়া হচ্ছে না, তা জানি না।'