Jantar Mantar Protest : 'যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের ওপর নজর রাখছে বিভিন্ন জঙ্গি সংগঠন', বড় পদক্ষেপ দিল্লি পুলিশের
নয়াদিল্লি : যন্তর মন্তরে বিক্ষোভস্থলের আশপাশে চারটি Facial Recognition System (FRS) ইউনিট বসানো হয়েছে। উদ্দেশ্য, ওয়ান্টেড, পলাতক ব্যক্তি এবং অপরাধের রেকর্ড রয়েছে এমন ব্যক্তিদের শনাক্ত করা। পুলিশ সূত্রে এমনই জানানো হয়েছে শুক্রবার। পুলিশ এও জানিয়েছে, এই নজরদারি ব্যবস্থা সাধারণ বিক্ষোভকারীদের জন্য নয়।

নয়াদিল্লি : যন্তর মন্তরে বিক্ষোভস্থলের আশপাশে চারটি Facial Recognition System (FRS) ইউনিট বসানো হয়েছে। উদ্দেশ্য, ওয়ান্টেড, পলাতক ব্যক্তি এবং অপরাধের রেকর্ড রয়েছে এমন ব্যক্তিদের শনাক্ত করা। পুলিশ সূত্রে এমনই জানানো হয়েছে শুক্রবার। পুলিশ এও জানিয়েছে, এই নজরদারি ব্যবস্থা সাধারণ বিক্ষোভকারীদের জন্য নয়। বরং এর লক্ষ্য হল, এমন ব্যক্তিদের চিহ্নিত করা যাদের অপরাধমূলক অতীত রয়েছে এবং যারা বিক্ষোভের মধ্যে ঢুকে পড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর। এদিকে এই পদক্ষেপের উদ্দেশ্য নিয়ে এএনআইয়ের তরফেও দিল্লির পুলিশের সূত্র উদ্ধৃত করা হয়েছে। সেই অনুযায়ী, নয়াদিল্লি জেলার বর্তমান পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি বিবেচনায় রেখে, যন্তর মন্তরের বিক্ষোভস্থলে সমাজবিরোধী ব্যক্তি, অপরাধী বা ‘ওয়ান্টেড’ অপরাধীদের প্রবেশ রোধ করতে বিভিন্ন স্থানে ‘ফেসিয়াল রিকগনিশন সিস্টেম’ (FRS) ক্যামেরা বসানো হয়েছে। এর আগেও ২৬ জানুয়ারি, ১৫ অগাস্ট, হোলি, দীপাবলি, ঈদ এবং রামলীলার মতো বড় বড় অনুষ্ঠানের সময় নিরাপত্তার স্বার্থে দিল্লি পুলিশ বিভিন্ন স্থানে এই ধরনের FRS ক্যামেরা বসিয়েছিল। নয়াদিল্লি জেলার যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর নজরদারি চালানোর উদ্দেশে এই ক্যামেরাগুলি বসানো হয়েছে—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সংস্থাগুলির কাছে এমন তথ্য এসেছে যে, আন্তঃসীমান্ত জঙ্গি সংগঠনগুলিও শিক্ষার্থীদের এই আন্দোলনের ওপর নজর রাখছে এবং দেশের পরিবেশ বিঘ্নিত করার ষড়যন্ত্র করছে। According to Delhi Police sources- "In view of the current situation in New Delhi district and in light of law and order, Facial Recognition System (FRS) cameras have been installed at various locations to prevent anti-social elements, criminals, wanted criminals, or anti-social… — ANI (@ANI) July 24, 2026 পিটিআই সূত্রের আরও খবর, প্রতিবাদস্থলের আশপাশের গুরুত্বপূর্ণ প্রবেশ ও প্রস্থান পথে এফআরএস (FRS) ইউনিটগুলি বসানো হয়েছে এবং সেগুলি সরাসরি দিল্লি পুলিশের ডেটাবেসের সঙ্গে সংযুক্ত। সূত্র জানিয়েছে, পুলিশ আধিকারিকরা রিয়েল-টাইমে এই ব্যবস্থাটি পর্যবেক্ষণ করবেন, যার ফলে কোনও ‘ওয়ান্টেড’ অপরাধী, দুষ্কৃতব বা অপরাধের রেকর্ড থাকা ব্যক্তির পরিচয় সঙ্গে সঙ্গে যাচাই করা সম্ভব হবে। এর উদ্দেশ্য হল, এটা নিশ্চিত করা যে, অপরাধমূলক প্রেক্ষাপটযুক্ত ব্যক্তিরা যেন আইন-শৃঙ্খলার সমস্যা সৃষ্টির লক্ষ্যে এই বিক্ষোভের সুযোগ না নেয়।