Jeetu-Srijla: বিবাহ-বিচ্ছেদ পেরিয়ে, জিতুর জীবনে নতুন বসন্ত? ক্যামেরার সামনেই সৃজলাকে প্রেম নিবেদন
কলকাতা: বিগ বসের ঘরে (Big Boss Bangla) সম্পর্ক ভাঙে, আবার গড়ে। এই ঘরে সম্পর্কের সমীকরণ যেন সদাই পরিবর্তনশীল। তবে রাজবীর দে (Rajveer Dey) আর নন্দিনী দত্তের (Nandini Dutta) পাশাপাশি বর্তমানে আরও এক নতুন জুটি চর্চায় উঠে আসছে। তা হল জিতু কমল (Jeetu Kamal) আর সৃজলা গুহর (Srijla Guja) জুটি। বেশ কিছুদিন থ

কলকাতা: বিগ বসের ঘরে (Big Boss Bangla) সম্পর্ক ভাঙে, আবার গড়ে। এই ঘরে সম্পর্কের সমীকরণ যেন সদাই পরিবর্তনশীল। তবে রাজবীর দে (Rajveer Dey) আর নন্দিনী দত্তের (Nandini Dutta) পাশাপাশি বর্তমানে আরও এক নতুন জুটি চর্চায় উঠে আসছে। তা হল জিতু কমল (Jeetu Kamal) আর সৃজলা গুহর (Srijla Guja) জুটি। বেশ কিছুদিন থেকেই বিগ বসের ঘরে নজর কাড়ছিল জিতু আর সৃজলার সমীকরণ। এর আগে দুর্নিবারের সঙ্গে সৃজলার প্রেমের গুঞ্জন হলেও, এখন তা অতীত। এখন বিগ বসের ঘরে জিতু আর সৃজলা সবসময়েই পাশাপাশি। আর বিগ বসের ঘরে সদ্য যে ঝলক প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, সৃজলাকে সরাসরি প্রেম নিবেদন করছেন জিতু! তাহলে কি অভিনেতার জীবনে এবার নতুন বসন্ত? নবনীতার সঙ্গে বিবাহ, বিচ্ছেদের যন্ত্রণাও পেয়েছেন জিতু জিতুর সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেত্রী নবনীতা দাসের। তবে কয়েক বছর আগেই, বৈবাহিক সম্পর্কে ইতি টেনেছেন তাঁরা। যদিও নায়ক নায়িকার মধ্যে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তবে তাঁরা যে আর স্বামী-স্ত্রী হিসেবে থাকতে চান না, সেই খবর সোশ্যাল মিডিয়াতে নিজেই প্রথম জানিয়েছিলেন নবনীতা। এরপরে অবশ্য জিতু বা নবনীতা, কেউই আর সম্পর্কে জড়াননি। আপাতত কাজের সূত্রে হামেশাই মুম্বইতে থাকতে হয় নবনীতাকে। অন্যদিকে জিতুও ব্যস্ত থাকেন কাজে, পাশাপাশি তিনি একাধিক সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গেও যুক্ত করেছেন নিজেকে। তবে বিগ বসের ঘরে এসেই কি বদলে যাবে জিতুর জীবন? ফের নতুন করে প্রেমে পড়লেন জিতু? জিতু আর সৃজলার নতুন সমীকরণে কী বদলে যাবে বিগ বসের বাড়ির সমীকরণ? যে ছোট্ট ঝলক প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, বিগ বসের বাড়িতে গার্ডেন এরিয়াতে এসে জিতু সৃজলাকে একেবারে খোলাখুলি বলেন, 'আমি তোমাকে ভালবাসি।' এই কথা শুনে সৃজলার মুখে লাজুক হাসি। সৃজলা কী জিতুর প্রেম প্রস্তাবে রাজি হবেন? এর আগে এই সৃজলার মুখেই শোনা গিয়েছে.. 'কাকে ভালবেসে ফেললে জিতু? কেন ভালবেসে ফেললে?' আবার কখনও এই সৃজলাই বলেছেন, 'আমি জানি, দূরে চলে গেলে শান্তি পেয়ে যাবে। কিন্তু আমি যে আটকে আছি.. চাইনি ভালবেসে ফেলো।' জিতু আর সৃজলার মধ্যে জুতো রাখা থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে মান-অভিমানও হয়েছে বিস্তর। তবে এবার কি বিগ বসের ঘরে, নতুন প্রেমের শুরু? উত্তর দেবে সময়। আরও পড়ুন: Rajveer-Nandini: রাজবীরকে একের পর এক চড়, ধাক্কা! নন্দিনীর আচরণে ক্ষোভ উগরে দিলেন টলিউডের একাধিক অভিনেতা