John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
লন্ডন: মাত্র ২৫ বছর বয়স। আর এই বয়সেই পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের তরুণ পেসার জন টার্নার(John Turner)। ইংল্য়ান্ডের জাতীয় দলের জার্সিতে চারটি আন্তর্জাতিক ক্রিকেট ম্য়াচ খেলেছিলেন ২০২৪ সালে। হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলেছিলেন টার্নার। হঠাৎ কেন এত কম বয়সে পেশাদার ক্রিকেটকে বিদায়

লন্ডন: মাত্র ২৫ বছর বয়স। আর এই বয়সেই পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের তরুণ পেসার জন টার্নার(John Turner)। ইংল্য়ান্ডের জাতীয় দলের জার্সিতে চারটি আন্তর্জাতিক ক্রিকেট ম্য়াচ খেলেছিলেন ২০২৪ সালে। হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলেছিলেন টার্নার। হঠাৎ কেন এত কম বয়সে পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন টার্নার, সেটাই ধোঁয়াশা। জোহানেসবার্গে জন্ম হওয়া জনের হ্যাম্পশায়ারের সঙ্গে আরও ২ বছরের চুক্তি ছিল। ২০২৪ সালের শেষদিকে ইংল্য়ান্ড ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল। সেখানে দুটো ওয়ান ডে ও দুটো টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছিলেন জন টার্নার। নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৩টি উইকেট ঝুলিতে পুরেছিলেন। ঘরোয়া ক্রিকেট ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করেছেন। এক বিবৃতি দিয়ে জন বলেন, 'ছোটবেলা থেকে দেশের জার্সিতে খেলা আমার কাছে স্বপ্ন ছিল। পেশাদার ক্রিকেট খেলতে চেয়েছিলাম ছোট থেকে। হ্যাম্পশায়ারের হয়ে ও ইংল্যান্ডের হয়ে খেলতে পেরেছি। কিছুটা হলেও আমার স্বপ্ন পূরণ হয়েছে।'