Kaif On Sooryavanshi: 'একাদশে না খেলিয়ে ওকে দিয়ে জল বওয়ানো হয়েছে', বৈভবের পাশে দাঁড়িয়ে গম্ভীরদের একহাত নিলেন কাইফ
মুম্বই: ছন্দে ছিল সে। আইপিএলে অরেঞ্জ ক্যাপও জিতে নিয়েছিল। কিন্তু এরপরের মাসেই আয়ারল্যান্ড সিরিজে দলে থাকলেও একাদশে খেলার সুযোগ পায়নি বৈভব সূর্যবংশী। দু ম্য়াচের সিরিজে একাদশে জায়গা হয়নি। ইংল্যান্ড সিরিজে সুযোগ পেলেও তিনটি ম্য়াচে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি ১৫ বছরের ছোট্ট বৈভব। কিন্তু গত জিম্ব

মুম্বই: ছন্দে ছিল সে। আইপিএলে অরেঞ্জ ক্যাপও জিতে নিয়েছিল। কিন্তু এরপরের মাসেই আয়ারল্যান্ড সিরিজে দলে থাকলেও একাদশে খেলার সুযোগ পায়নি বৈভব সূর্যবংশী। দু ম্য়াচের সিরিজে একাদশে জায়গা হয়নি। ইংল্যান্ড সিরিজে সুযোগ পেলেও তিনটি ম্য়াচে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি ১৫ বছরের ছোট্ট বৈভব। কিন্তু গত জিম্বাবোয়ে সফরে শেষ পর্যন্ত তিন ম্য়াচের সিরিজে দুটো অর্ধশতরান হাঁকিয়ে সিরিজ সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছিল বিহারের বিস্ময় কিশোর। তবে মহম্মদ কাইফ মনে করেন যে বৈভবকে আয়ারল্যান্ড সিরিজে না খেলানোটা একেবারেই উচিত হয়নি। বৈভবকে দিয়ে জল বওয়ানোটা একেবারেই ভাল চোখে দেখছেন না প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। নিজের ইউটিউব চ্যানেলে এই বিষয় কথা বলতে গিয়ে কাইফ বলেন, 'বৈভব কিন্তু একটা-দুটো ম্য়াচে নয়। গোটা আইপিএলেই দারুণ পারফর্ম করেছিল। ও একজন এক্স ফ্যাক্টর দলের। ওকে অবশ্যই আয়ারল্যান্ডে খেলানো উচিত ছিল। তাতে ওর মধ্য়ে নার্ভাসনেসটা থাকত না। ইংল্যান্ড গিয়ে অনায়াসেই ভাল পারফর্ম করতে পারত বৈভব।' এরপরই কাইফ আরও বলেন, 'যে ছেলেটা কিছুদিন আগেই আইপিএলে সবচেয়ে বেশি রান করেছে, অরেঞ্জ ক্যাপ জিতেছে। তাকে তুমি বলছ জল বইতে। আমার মতে ওকে শুরু থেকেই খেলানো উচিত ছিল। ও স্পেশাল প্লেয়ার। বৈভবকে ইংল্যান্ডে সুযোগ দেওয়া হয়েছিল। সে পারফর্ম করতে পারেনি, তাই তাকে বসিয়েও দেওয়া হল শেষ টি-টোয়েন্টি ম্য়াচে। ভারতের জার্সিতে আগে কখনও আর্চারকে খেলেনি বৈভব। কিন্তু ওখানে কিন্তু ছক্কা হাঁকিয়েছে ওকে। আমি নিশ্চিত ভারতের জার্সিতে প্রচুর রান করবে বৈভব।' ইতিমধ্য়েই বৈভব সূর্যবংশীকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে। দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে বৈভবকে। ঈশান কিষাণের কাঁধে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে। আর বৈভবকে তার ডেপুটি করা হয়েছে। স্কোয়াডে অভিমন্যু ঈশ্বরণ, মহম্মদ শামি ও মুকেশ কুমারের মত তারকা ক্রিকেটার থাকতেও বৈভবকে ঈশানের ডেপুটির দায়িত্ব দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে মুখ খুলেছেন এবার পূর্বাঞ্চলের নির্বাচক মণীশ বর্ধন বলেন, 'আমরা ভেবেচিন্তেই বৈভবকে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছি। আমরা মনে করি ও খুব কাছ থেকে ঈশানকে দেখতে পারবে। ঈশানের সিদ্ধান্তগুলো সম্পর্কে আলোচনা করতে পারবে। কীভাবে একটা দল চালনা করা হয়, তা বুঝবে। কারণ এত ওর নিজের জন্যই ভাল। আরও বেশি করে দলের গ্রুপের সঙ্গে মিলে যেতে পারবে।' বৈভব কিছুদিন আগেই জিম্বাবোয়ে সফরে খেলে এসেছে জাতীয় দলের জার্সিতে।