Kajal Sheikh: কাজল শেখের ভাইপোর বাড়িতে আচমকা অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র, দাবি পুলিশের
নানুর: বিধানসভার লবিতে বিধায়ক কাজল শেখকে মিষ্টিমুখ করিয়েছিলেন মমতা তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তারপরই কাজল শেখের ২ রক্ষীকে তুলে নিয়েছে পুলিশ। এবার কাজল শেখের ভাইপোর বাড়িতে অভিযান চালাল পুলিশ। কাজল শেখের ভাইপোর বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, দাবি পুলিশের। নানুরে কাজল শেখের ২ ভাইপোর

নানুর: বিধানসভার লবিতে বিধায়ক কাজল শেখকে মিষ্টিমুখ করিয়েছিলেন মমতা তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তারপরই কাজল শেখের ২ রক্ষীকে তুলে নিয়েছে পুলিশ। এবার কাজল শেখের ভাইপোর বাড়িতে অভিযান চালাল পুলিশ। কাজল শেখের ভাইপোর বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, দাবি পুলিশের। নানুরে কাজল শেখের ২ ভাইপোর বাড়িতে নানুর থানার পুলিশ। নানুরে হাসনের বিধায়কের ২ ভাইপো হুমায়ুন ও জাহাঙ্গির শেখের বাড়িতে গেল পুলিশ। বিধায়কের ভাইপো হুমায়ুন শেখের বাড়িতে মিলল 7MM পিস্তল, দাবি পুলিশের। উদ্ধার 7MM পিস্তল ও ৭ রাউন্ড গুলি, দাবি পুলিশের। কাজলের আরেক ভাইপো জাহাঙ্গির শেখের বাড়িতেও তল্লাশি। শোভনদেবের সঙ্গে মিষ্টিমুখের পরেই কাজলের নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হয়েছে। নিরাপত্তারক্ষী প্রত্যাহারের পর এবার কাজলের ভাইপোর বাড়িতে পুলিশ। নিরাপত্তা প্রত্যাহার শোভনদেবের মিষ্টিমুখের পরেই কাজল শেখের রক্ষী প্রত্যাহার করা হয়েছে। গণতান্ত্রিক তৃণমূলের বিধায়কের ২ রক্ষীকে তুলে নিল পুলিশ। যদিও ক্ষুব্ধ কাজল শেখ বলেছেন, 'আমাদের বাঙালিদের মধ্যে হিন্দু মুসলিম ভেদাভেদ নেই। এটাই বাংলার সংস্কৃতি। দুর্গাপুজোর পর শোভনদার মতো বর্ষীয়ান মানুষ মিষ্টিমুখ করালে, আর শুধু শোভনদা কেন, বিজয়ার পর যে কেউ মিষ্টিমুখ করাতে এলে আমি খাব। মমতাই আমার নেত্রী, মমতার সঙ্গেই আছি। মিষ্টি খাওয়ার জন্য রক্ষী তুললে, আবার মিষ্টি খাব।' দেহরক্ষী তোলার প্রতিবাদে কোর্টে যাওয়ার ইঙ্গিত কাজল শেখের। গতকালই বিধানসভার লবিতে কাজলকে মিষ্টিমুখ করান শোভনদেব চট্টোপাধ্যায়। ২০২১ থেকে নিরাপত্তা পেতেন কাজল শেখ। ২০২৩-এ সভাধিপতি হওয়ার পরে Y ক্যাটিগরির সুরক্ষা। ২০২৬-এর Y+ ক্যাটিগরি, ভোটের পরে কমে সুরক্ষা। [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt] কাজল শেখ বৃহস্পতিবার বলেন, বীরভূমের জেলা পুলিশ সুপারকে এই বিষয়ে যেন প্রশ্ন করা হয়। যদিও জেলা পুলিশ সুপারও জানিয়েছেন কাজল শেখের ২ জন দেহরক্ষী প্রত্যাহার করা হয়েছে। মনে করা হচ্ছে, বুধবার শোভনদেবের মিষ্টিমুখ করানোর ঘটনারই রেশ এটা। কারণ, গতকালের ওই ঘটনা সামনে আসার পরই একটা রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়। প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি এবার শিবির বদল করছেন কাজল শেখ? এর আগেও একাধিকবার এই প্রশ্ন উঠেছিল। কারণ, এর আগে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজে বীরভূমে গিয়েছিলেন, তখনও কাজল শেখকে দেখা যায়নি। আরও পড়ুুন: প্রথমবার এক ম্যাচে ১০ উইকেট, বারাণসী গিয়ে বদলে যায় প্রদীপ্তর জীবন, জয়ের হ্যাটট্রিক বাংলার