Kali Puja 2026: কালীপুজোর রাতে পুড়ল দেদার শব্দবাজি! কলকাতায় ধৃত ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি বাজি
কলকাতা: চোরবাগানের ঘটনার পরে, কালীপুজোর আগে পুলিশের তরফ থেকে একাধিক নিয়মবিধি জারি করা হয়। সেখানে যেমন মণ্ডপ নিয়ে একাধিক নিয়ম জারি করা হয়েছিল, নজর দেওয়া হয়েছিল সাধারণ মানুষের নিরাপত্তায়... তেমনই বাজি পোড়ানো নিয়েও বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছিল। তবে কালীপুজোর রাতে সেই সমস্ত নিষেধকে বুড়ো আঙুল দেখ

কলকাতা: চোরবাগানের ঘটনার পরে, কালীপুজোর আগে পুলিশের তরফ থেকে একাধিক নিয়মবিধি জারি করা হয়। সেখানে যেমন মণ্ডপ নিয়ে একাধিক নিয়ম জারি করা হয়েছিল, নজর দেওয়া হয়েছিল সাধারণ মানুষের নিরাপত্তায়... তেমনই বাজি পোড়ানো নিয়েও বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছিল। তবে কালীপুজোর রাতে সেই সমস্ত নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার শব্দবাজি পুড়ল। কথা ছিল, রাত ৮টা থেকে ১০টার মধ্যেই পোড়ানো যাবে শব্দবাজি। তার আগে বা তার পরেও নয়। তবে নিয়ম রয়ে গেল শুধুমাত্র খাতায়-কলমে, কার্যত থামার নামই নিল না শব্দবাজির দৌরাত্ম। কালীপুজোর রাতে কড়া হাতে পুলিশ শব্দবাজির দৌরাত্ম্য দমন করার চেষ্টা করল বটে.. কলকাতায় ধৃত ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি শব্দবাজি। জেলা থেকে কলকাতা, শব্দবাজির দৌরাত্মে নাজেহাল মানুষ গতকাল সোশ্যাল মিডিয়ায় শব্দবাজির দৌরাত্ম নিয়ে সরব হয়েছেন একাধিক অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে, সমাজকর্মীরা। রাস্তায় শব্দবাজি পোড়ানো শুধু মানুষের পক্ষেই ক্ষতিকারক নয়, এতে পথকুকুর সহ একাধিক প্রাণী আর পাখির জন্যও এটা ভয়াবহ। ভয় পেয়ে পশুরা ছুটোছুটি করে পথে, বাসা ছাড়া হয় একাধিক পাখি! প্রাণ যায় বহু পশু-পাখির। আর সেই কারণেই শব্দবাজির দৌরাত্ম নিয়ে সরব হল, শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা। এই বছর সোশ্যাল মিডিয়ায় শব্দবাজির দৌরাত্ম নিয়ে পোস্ট করেছিলেন, বিজেপি বিধায়ক, রূপা গঙ্গোপাধ্যায়। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও, শব্দবাজি না থামায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন তিনি। তবে পরবর্তীতে সোশ্যাল মিডিয়া থেকে তিনি সেই পোস্ট মুছে ফেলেন। পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে ৮ টা পর্যন্ত শব্দবাজি ফাটানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৯৫ জনকে। অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২৪৬ জনকে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে, ৬ লিটার মদ। পুলিশ আরও জানাচ্ছে, শুধু কলকাতাতেই গ্রেফতার করা হয়েছে ৩৪১ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে, ১৩১ কেজি শব্দবাজি। পুলিশ জানিয়েছে, নিয়ম ভাঙলেই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু আদৌ কি তাই? কালীপুজোর রাতে জেলা থেকে শহর দেখল অন্য ছবি। ঘড়ির কাঁটা রাত ১২টা পেরিয়ে গেলেও, দেদার শব্দবাজির দৌরাত্মে বিব্রত হলেন সাধারণ মানুষ। সরকার বদল হলেও, শব্দবাজির দৌরাত্মের এই ছবিটা কবে বদলাবে? প্রশ্ন থেকেই যাবে সাধারণ, শুভবুদ্ধিসম্পন্ন সংবেদনশীল মানুষের। আরও পড়ুন: Kali Pujo 2026: কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি