Kalyan On Abhishek: "..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের
বিজেন্দ্র সিং, ভাস্কর মুখোপাধ্য়ায়, সৌভিক মজুমদার, কলকাতা: কালীঘাট-তৃণমূলের সঙ্গে থেকেও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করলেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, "ক্যামাক স্ট্রিটটা শেষ করে দিল আমাদের দলটাকে"। পাশাপাশি ঋতব্রত-তৃণমূলকে খোঁচা দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে

বিজেন্দ্র সিং, ভাস্কর মুখোপাধ্য়ায়, সৌভিক মজুমদার, কলকাতা: কালীঘাট-তৃণমূলের সঙ্গে থেকেও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করলেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, "ক্যামাক স্ট্রিটটা শেষ করে দিল আমাদের দলটাকে"। পাশাপাশি ঋতব্রত-তৃণমূলকে খোঁচা দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে বলছে, ২০২২-এ যখন আমি বলেছিলাম, তখন তো এরাই আমার বিরোধিতা করেছিল। তোমাদের মধ্যে কেউ কেউ সুমিত যদি দুবার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। তোমরা সব বেনিফিট নিয়েছ, আইপ্যাকের বেনিফিট নিয়েছ, ক্যামাক স্ট্রিটের বেনিফিট নিয়েছ, নিজেদের নেতা বলে প্রতিষ্ঠিত করেছ, অভিষেকের লোক বলে চাপ সৃষ্টি করেছ।" [yt]https://youtu.be/LlG73Rf9RsQ?si=cCO8f2SqBZnOH4Ad[/yt] আরও পড়ুন, "অভিষেককে 'সাইড' করলেই পুরনো সহযোগীদের পাশে পেতে পারেন মমতা..", মত ঋতব্রতপন্থী অনেক নেতার কালীঘাট-তৃণমূলে থাকলেও ফের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করলেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। ঋতব্রত-তৃণমূল-এর নামে এখন যাঁরা মমতা বন্দ্য়োপাধ্য়ায়-অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, তাঁদেরও খোঁচা দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ক্যামাক স্ট্রিটটা শেষ করে দিল আমাদের দলটাকে। আজ যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে বলছে, ২০২২-এ যখন আমি বলেছিলাম, তখন তো এরাই আমার বিরোধিতা করেছিল। তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছ। তোমাদের মধ্যে কেউ কেউ সুমিত যদি দুবার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। আইপ্যাক তোমাদের সঙ্গে কথা বললে, তোমরা বলেছ জীবন ধন্য হয়ে গেছে। আজ তোমরা সব বেনিফিট নিয়েছ, আইপ্যাকের বেনিফিট নিয়েছ, ক্যামাক স্ট্রিটের বেনিফিট নিয়েছ, নিজেদের নেতা বলে প্রতিষ্ঠিত করেছ, অভিষেকের লোক বলে চাপ সৃষ্টি করেছ। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা শুরু হয় তৃণমূলের অন্দরে। দিনে দিনে যা বেড়েছে। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, দিদি যদি সংশোধন করে, মানুষের দাবির প্রতি যদি দিদি আস্থা দেখায়, অর্থাৎ অভিষেককে যদি সাইড করে দেয় দল থেকে তাহলে হয়তো আবারও সমস্ত নেতা-নেত্রী, MLA, MP আবার ফিরতে পারে দিদির পাশে। প্রাক্তন বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি একজনকে বাদ দেয়, তাকে সরিয়ে দেয়, আজকে সবাই কিন্তু তাঁর সেই জায়গায় হাজির হয়ে যাবে। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলেন,ছোট থেকে তো ও (অভিষেক বন্দ্যোপাধ্যায়) রাজনীতি করেনি, দেওয়ালও লেখেনি, মিছিলও করেনি। সেটা আমরা করেছি। সেইভাবে তো ওঁকে করতে হয়নি। যত দিন যাচ্ছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে ক্ষোভ তত বাড়ছে, ততই নিঃসঙ্গ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।