Kedarnath Helicopter Emergency Landing: কেদারনাথ যাওয়ার পথে হেলিকপ্টারে ত্রুটি, দেহরাদুনে জরুরি অবতরণ
কেদারনাথ : কেদারনাথ যাওয়ার পথে বড় বিপত্তি। হেলিকপ্টারে ধরা পড়ল প্রযুক্তিগত ত্রুটি। বাধ্য হয়ে দেহরাদুনে জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি। সূত্রের খবর, হেলিকপ্টারে ৬ জন যাত্রী ছিলেন, সবাই এখন নিরাপদেই। দেহরাদুন থেকে কেদারনাথ যাওয়ার পথেই হেলিকপ্টারে ধরা পড়ে ত্রুটি । দেহরাদুনেই

কেদারনাথ : কেদারনাথ যাওয়ার পথে বড় বিপত্তি। হেলিকপ্টারে ধরা পড়ল প্রযুক্তিগত ত্রুটি। বাধ্য হয়ে দেহরাদুনে জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি। সূত্রের খবর, হেলিকপ্টারে ৬ জন যাত্রী ছিলেন, সবাই এখন নিরাপদেই। দেহরাদুন থেকে কেদারনাথ যাওয়ার পথেই হেলিকপ্টারে ধরা পড়ে ত্রুটি । দেহরাদুনেই স্টেডিয়ামে জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি । ত্রুটি ঠিক করার পর ফের কেদারনাথের উদ্দেশে উড়ে যায়। ২০২৫ এ উত্তরাখণ্ডে একটি কপ্টার-ক্র্যাশ ঘটে । কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী যাওয়ার পথে গৌরীকুণ্ড ও শোনপ্রয়াগের মাঝে জঙ্গলের মধ্যে কপ্টার ভেঙে মৃত্যু হয় ২ বছরের এক শিশুকন্যা-সহ ৭ জনের। মৃতদের মধ্যে কপ্টারের পাইলটও ছিলেন। মৃতরা ছিলেন উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, গুজরাত ও উত্তরপ্রদেশের বাসিন্দা। সেদিন ভোর ৫টা ১৭ মিনিটে কেদারনাথ হেলিপ্যাড থেকে ৬ জন তীর্থযাত্রীকে নিয়ে রওনা দেয় আরিয়ান অ্যাভিয়েশনের হেলিকপ্টার। ভোর সাড়ে ৫টা নাগাদ জরুরি অবতরণের সময় রুদ্রপ্রয়াগের কাছে জঙ্গলের মধ্যে সেটি ভেঙে পড়ে। খারাপ আবহাওয়ার কারণেই কপ্টার-দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। চারধাম যাত্রায় কপ্টার পরিষেবা কিছুদিন বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনার তদন্ত করে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। এর আগে ২০২৪ সালে, কেদারনাথে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় একটি হেলিকপ্টার। খারাপ আবহাওয়ায় বেসামাল হয়ে পড়ে সেটি। ছিলেন ৭ যাত্রী। নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের সামনে অবতরণের আগে আকাশে ঘুরতে থাকে কপ্টারটি। নির্দিষ্ট অবতরণের জায়গা থেকে এক কিলোমিটার আগে জরুরি অবতরণ করতে হয় কপ্টারটিকে। ভাগ্যক্রমে বাঁচেন হেলিকপ্টারের মধ্যে থাকা তীর্থযাত্রীরা। এরও আগে ২০২২ সালে কেদারনাথ দর্শন করে ফেরার পথে, কপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়। পুণ্যার্থীদের নিয়ে গরুড় চটিতে ভেঙে পড়ে কপ্টার। আবহাওয়া খারাপ থাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রটি বছর অক্ষয় তৃতীয়া তিথিতে শুরু হয় কেদারনাথ দর্শন। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের পাহাড়ের কোলে ছোট্ট এক শহর কেদারনাথ ৷ ১১ হাজার ৭৫৯ ফুট উঁচু এই উপত্যকাতেই কেদারনাথ মন্দির ৷ চারধামের এক ধাম৷ পাশ দিয়ে বয়ে গিয়েছে মন্দাকিনী ৷ প্রতিবছর অক্টোবর-নভেম্বর মাসে দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় কেদারনাথ মন্দির। ৬ মাস বন্ধ থাকার পর খোলে দরজা। পুণ্যলাভের আশায় প্রতিবারের মতো এবারও কেদারনাথ দর্শনে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। ২০১৩ সালের জুনে মেঘভাঙা বৃষ্টির পর মন্দাকিনীর তোড়ে সবকিছু ভেসে গেলেও অক্ষত থাকে কেদারনাথ মন্দির৷