Kia New Car: Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
কলকাতা: ভারতে নিজেদের পোর্টফোলিও আরও শক্তিশালী করতে এবার আরও দুটো মডেল নিয়ে আসার প্রস্তুত নিচ্ছে কিয়া। আগামীতে এই সংস্থা Kia Syros EV আর Kia Sorento Hybrid বাজারে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্য সবার আগে ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Syros EV। অন্যদিকে Sorento Hybrid হবে কিয়ার প্রথম শক্তি

কলকাতা: ভারতে নিজেদের পোর্টফোলিও আরও শক্তিশালী করতে এবার আরও দুটো মডেল নিয়ে আসার প্রস্তুত নিচ্ছে কিয়া। আগামীতে এই সংস্থা Kia Syros EV আর Kia Sorento Hybrid বাজারে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্য সবার আগে ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Syros EV। অন্যদিকে Sorento Hybrid হবে কিয়ার প্রথম শক্তিশালী হাইব্রিড এসইউভি, যা প্রিমিয়াম সেগমেন্টের গড় হিসাবে আসতে চলেছে ভারতের বাজারে। আরও পড়ুন: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও! Kia Syros EV হল বর্তমানে বাজারে থাকা Syros-এর সম্পূর্ণ বৈদ্যুতিক সংস্করণ। সূত্রের খবর, এই গাড়িতে ৪২ KwH এবং ৪৯ KwH ক্ষমতার দুটি ব্যাটারি প্যাকের বিকল্প থাকতে পারে। সংস্থার ইলেকট্রিক গাড়ির লাইনআপে এটি Carens Clavis EV-এর ঠিক নীচের সেগমেন্টে অবস্থান করবে এবং কিয়ার সবচেয়ে Affordable ইলেকট্রিক গাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। একবার চার্জে এই গাড়ি প্রায় ৪০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে বলে দাবি করা হচ্ছে। ডিজাইনের ক্ষেত্রে বর্তমান Syros-এর সঙ্গে বেশ মিল থাকলেও EV সংস্করণে কিছু বদল দেখা যেতে পারে। নতুন ধরনের অ্যালয় হুইল, বিশেষ টায়ার, EV ব্যাজ এবং বৈদ্যুতিক গাড়ির পরিচয় তুলে ধরতে কিছু আলাদা স্টাইলিং উপাদান যোগ করা হতে পারে এই গাড়িতে। আরও পড়ুন: গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ অন্যদিকে Kia Sorento Hybrid-কে প্রিমিয়াম ৭ আসনের এসইউভি হিসেবে বাজারে আনা হবে। আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় এই মডেলটি ভারতে শক্তিশালী হাইব্রিড প্রযুক্তি নিয়ে আসবে। এতে টার্বো পেট্রোল ইঞ্জিনের সঙ্গে হাইব্রিড সিস্টেমের সমন্বয় থাকবে, যা মিলিতভাবে প্রায় ২৬১ বিএইচপি শক্তি উৎপাদন করতে সক্ষম হবে। ভারতে কিয়ার প্রথম হাইব্রিড এসইউভি হিসেবে Sorento-তে সংস্থার অন্যান্য প্রিমিয়াম মডেলের মতোই আধুনিক প্রযুক্তি ও বিলাসবহুল ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। Kia-এর মতে, Syros EV এবং Sorento Hybrid—এই দুই নতুন মডেলই সংস্থার ইলেকট্রিফিকেশন কৌশলকে আরও এগিয়ে নিয়ে যাবে। এর মধ্যে Syros EV-ই প্রথম ভারতীয় বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।