Kolkata Airport Mosque: বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
কলকাতা: কলকাতা বিমানবন্দর চত্বরে থাকা মসজিদ ঘিরে বিতর্ক। এতদিন বিমানবন্দরের ৭ নম্বর গেট দিয়ে ঢুকে সেখানে নমাজ পড়া যেত। এখন সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাঁকড়া মসজিদ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে আগামীকাল রাস্তায় বসে নমাজ পড়ার ডাক দিয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী। আরও পড়ুন: বৃষ্টি হলেই জল জমে

কলকাতা: কলকাতা বিমানবন্দর চত্বরে থাকা মসজিদ ঘিরে বিতর্ক। এতদিন বিমানবন্দরের ৭ নম্বর গেট দিয়ে ঢুকে সেখানে নমাজ পড়া যেত। এখন সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাঁকড়া মসজিদ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে আগামীকাল রাস্তায় বসে নমাজ পড়ার ডাক দিয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী। আরও পড়ুন: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক ও বাঁকড়া মসজিদ কমিটির সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, "আমরা কাল যাব, রাস্তায় নমাজ পড়ব।" তাঁর এই বক্তব্যের পাল্টা বলেছে দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। তিনি সিদ্দিকুল্লা চৌধুরীকে 'ধর্ম ব্যবসায়ী' বলে কটাক্ষ করেন। কলকাতা বিমানবন্দর চত্বরে মসজিদ ঘিরে বিতর্ক। প্রতিদিন যেখান দিয়ে ওঠানামা করে বহু বিমান, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়ের খুব কাছেই রয়েছে ১৩৬ বছরের পুরনো বাঁকড়া মসজিদ। আরও পড়ুন: ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা বিজেপির দাবি, এয়ারপোর্ট চত্বরে থাকা এই মসজিদের কারণেই পরিকাঠামোগত সম্প্রসারণ করা যাচ্ছে না। নতুন বিজেপি সরকারের আমলে মসজিদ স্থানান্তরের লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ করা হয়েছে। সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ করা হয়েছে বিমানবন্দর চত্বরে থাকা ওই মসজিদে গিয়ে নমাজ পড়ার রীতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চিন-বাংলাদেশ সব কাছে। এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে এভাবে খুলে রাখা যায় না। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি।" এতদিন কলকাতা বিমানবন্দরের ৭ নম্বর গেট দিয়ে ঢুকে মসজিদে যাওয়া যেত। এখন সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাঁকড়া মসজিদ কর্তৃপক্ষ। প্রাক্তন তৃণমূল বিধায়ক ও বাঁকড়া মসজিদ কমিটির সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, "এয়ারপোর্ট অথরিটির সিগনেচার, অল আর রেকর্ডেড। অথরিটিকে আবার চিঠি দেব, আপনারা বাড়াবাড়ি করবেন না। নমাজ চলুক। ১ কোটি বাংলার মুসলমানকে অনুরোধ করছি, যদি মসজিদ জোর করে ভাঙে বাংলার ৪ কোটি মুসলমান প্রতিবাদ করবে।" দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার বলেন, "ধর্ম ব্যবসায়ী সিদ্দিকুল্লা চৌধুরী ধর্মের নামে এক নোংরা খেলায় মেতেছেন। তিনি নাকি শুক্রবার ১ লক্ষ লোক নিয়ে রাস্তায় নামবেন, জোর করে নমাজ পড়তে যাবেন। দয়া করে কেউ আইনকে নিজের হাতে নেবেন না।" কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হয়েছে ৭ নম্বর গেট।