Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
সন্দীপ সরকার, কলকাতা : হেলথ পয়েন্ট ব্লাড ব্যাঙ্কের পর এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক। ভিনরাজ্যে রক্ত-প্লাজমা পাচার-সহ একাধিক বেনিয়মের অভিযোগে এবার ৬টি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে তদন্ত শুরু করতে চলেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। এই তালিকায় রয়েছে - যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাঙ্ক, সোনারপুরের ইস্

সন্দীপ সরকার, কলকাতা : হেলথ পয়েন্ট ব্লাড ব্যাঙ্কের পর এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক। ভিনরাজ্যে রক্ত-প্লাজমা পাচার-সহ একাধিক বেনিয়মের অভিযোগে এবার ৬টি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে তদন্ত শুরু করতে চলেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। এই তালিকায় রয়েছে - যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাঙ্ক, সোনারপুরের ইস্পাত কো-অপারেটিভ হাসপাতাল ব্লাড সেন্টার, বেলেঘাটার ওম ব্লাড সেন্টার, আলিপুরের কোঠারি মেডিক্যাল ব্লাড সেন্টার, হাজরার পিপলস ব্লাড ব্যাঙ্কের, এন্টালির লাইফ কেয়ার। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এই ৬টি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে রাজ্য ড্রাগ কন্ট্রোলে অভিযোগ দায়ের করেছে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। রক্ত সংগ্রহ, মজুত রাখা ও এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে গুরুতর গাফিলতিরও প্রমাণ মিলেছে। এর আগে হেলথ পয়েন্ট ব্লাড ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছিল ড্রাগ কন্ট্রোল। এবার তাদের র‍্যাডারে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক। ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭ রাজ্য ড্রাগ কন্ট্রোলের র‍াডারে কলকাতার ৬টি ব্লাড ব্যাঙ্ক। রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল অর্থাৎ SBTC-র অভিযোগের ভিত্তিতে এবার ৬টি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে তদন্তে নামল রাজ্য ড্রাগ কন্ট্রোল। কিন্তু কী কী অভিযোগ জমা পড়েছে এই ৬টি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে? SBTC-এর দাবি, অযোগ্য ব্যক্তিকে চিকিৎসক, নার্স, টেকনিক্যাল স্টাফ সাজিয়ে রক্তদান শিবিরে নিয়ে যাওয়া, রক্ত সংগ্রহের জন্য ক্লাবের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয়, রক্তের লোভে বাড়তি ক্যাম্প করা, প্রয়োজনেরও অতিরিক্ত পরিমাণে রক্ত সংগ্রহ, SBTC কিংবা NBTC - কে না জানিয়ে ভিনরাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ব্লাড ব্যাঙ্কের সঙ্গে যুক্ত নন এমন ডাক্তারদের নাম ব্যবহার করে প্রতারণা, স্বাস্থ্য ভবনকে বিকৃত, ভুয়ো নথি জমা দেওয়া, সরকারি নির্দেশ অমান্য করে রক্তদাতাদের থেকে অতিরিক্ত রক্ত টেনে নেওয়া, রেকর্ডে 'ফ্রি' লিখে রোগীদের টাকার বিনিময় রক্ত বিক্রি, রক্তের গুণমানের সঙ্গে আপস, রক্তদাতা এবং রক্তগ্রহিতাদের নিরাপত্তার সঙ্গে আপস সহ একাধিক অভিযোগ জমা পড়েছে। অবিলম্বে এই ৬টি ব্লাড ব্যাঙ্কে অভিযান চালিয়ে, লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে ড্রাগ কন্ট্রোলকে জানাল SBTC. বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ