Kolkata Market: রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
কলকাতা: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা। খাস কলকাতার একাধিক বাজারে অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা। সঙ্গে রয়েছে স্থানীয় থানার পুলিশ। কলকাতার শ্যামবাজারে টালা থানার আধিকারিকদের সঙ্গে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কোন জিনিসের কী দাম? কোনওভাবে বেশি দামে কিছু বিক্রি করা হচ্ছে কিনা, তা নিয়ে

কলকাতা: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা। খাস কলকাতার একাধিক বাজারে অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা। সঙ্গে রয়েছে স্থানীয় থানার পুলিশ। কলকাতার শ্যামবাজারে টালা থানার আধিকারিকদের সঙ্গে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কোন জিনিসের কী দাম? কোনওভাবে বেশি দামে কিছু বিক্রি করা হচ্ছে কিনা, তা নিয়ে বিক্রেতাদের সঙ্গেও কথা বলছেন আধিকারিকেরা। বাজার মূল্য খতিয়ে দেখতে গড়িয়া বাজারেও হানা। ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ, নরেন্দ্রপুর থানার পুলিশ, বিধায়ক প্রতিনিধি, পৌর প্রতিনিধি যৌথ ভাবে এই অভিযান চালায়, শ্রীরামপুর বাজারেও অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা। [yt]https://youtu.be/hLk2zyRI1O0?si=wVm8Fk2n7VDkvmFA[/yt] আরও পড়ুন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
Read the complete story at ABP Ananda