Kolkata Money Recovery: শহরে ফের টাকার পাহাড়, উদ্ধার ২ কোটির বেশি টাকা, হাওয়ালার কারবার, দাবি পুলিশের
কলকাতা: ফের উদ্ধার কোটি কোটি টাকা। সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের একটি ফ্ল্যাটে তল্লাশি। বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম, ডিটেক্টিভ ডিপার্টমেন্ট ও টেকনোসিটি থানার যৌথ অভিযানে নিউটাউনের ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২ কোটি টাকারও বেশি। এ ছাড়াও উদ্ধার হয়েছে টাকা গোনার মেশিন। বাজেয়াপ্ত হয়েছে ৪ টি গাড়ি

কলকাতা: ফের উদ্ধার কোটি কোটি টাকা। সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের একটি ফ্ল্যাটে তল্লাশি। বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম, ডিটেক্টিভ ডিপার্টমেন্ট ও টেকনোসিটি থানার যৌথ অভিযানে নিউটাউনের ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২ কোটি টাকারও বেশি। এ ছাড়াও উদ্ধার হয়েছে টাকা গোনার মেশিন। বাজেয়াপ্ত হয়েছে ৪ টি গাড়ি ও একটি স্কুটার। আরও পড়ুন: অনুব্রত মণ্ডল বা রবীন্দ্রনাথ ঘোষ, সকলের নিশানাতেই একজন, অভিষেক বিরোধী ঝড় পরিণত হয়েছে সাইক্লোনে এ ছাড়াও ওই ফ্ল্যাট থেকে আটক হয়েছেন এক মহিলা সহ ৭ জন। তারপর গ্রেফতার করা হয় তাঁদের। পুলিশের দাবি ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে চলত হাওয়ালার কারবার। জানা গিয়েছে নিউটাউনের ওই ফ্ল্যাটে প্রায় ১২ ঘণ্টা চলে এই তল্লাশি অভিযান। ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা ৩ টে ট্রলি ব্যাগে করে নিয়ে বের করে পুলিশ। সঙ্গে ছিল একাধিক টাকা গোনার মেশিনও। বিধাননগর পুলিশের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন এই তল্লাশি অভিযানে। স্থানীয় সূত্রে খবর, এই ফ্ল্যাটটি নিয়ে নেস কয়েকজন ভাড়া থাকতেন এখানে। যদিও এই যে উদ্ধার হওয়া টাকা, সেটা নিয়ে তদন্ত করছেন বিধান নগর সিটি পুলিশের অধিকারিকরা। কারণ, এই টাকা কোথা থেকে এল? এই টাকা কার টাকা, তা এখনও জানা যায়নি। আরও পড়ুন: লোকসভায় NCPI-র নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দেখা করলেন অমিত শাহ ও ওম বিড়লার সঙ্গে ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, "এর আগেও অনেক টাকা উদ্ধার হয়েছে। এখনও অবৈধভাবে অনেক জায়গাতেই কালেকশন চলছে। এবং বহু জায়গায় এসব টাকা জমা আছে। এখানেই আছে, আমার জানা আছে, গাড়ি করে পার করা হয় আস্তে আস্তে। শত শত কোটি টাকা আছে। সময় হবে সংস্থাগুলো আস্তে আস্তে বের করছে খুঁজে। কাউকে ছাড়া হবে না।" বিধাননগর পুলিশ সূত্রে খবর একজন মহিলা সহ যে ৭ জন গ্রেফতার হয়েছে, সেই ৭ জনই ভিন রাজ্যের বাসিন্দা। পশ্চিমবঙ্গের কেউ নেই তাঁদের মধ্যে। আরও জানা গিয়েছে, এই ৭ জন ঘাঁটি গেড়ে বসেছিল কলকাতায়। পুলিশ ভেবেছিল, কোনও কল সেন্টার ফ্রডের টাকা এটা। কিন্তু পরে জানতে পারে এই টাকা আসলে হাওয়ালার টাকা। এই টাকা উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দারা বলছেন, গত ৬ মাস এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিল এরা।