Kolkata News: জঙ্গি কার্যকলাপে কলকাতা ও রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে ED-র হানা, গুরুতর অভিযোগ উঠে এল এবার..
কলকাতা: জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানের অভিযোগে একযোগে অভিযান ইডির। চলল উত্তরপ্রদেশ ATS-এর তল্লাশি। অবৈধ পাচারের অভিযোগেও রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাল এই সংস্থা। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ভারতে এনে অর্থের বিনিময়ে ভারতীয় নথি পাইয়ে দেওয়া চক্রের বিরুদ্ধে জারি রয়েছে তদন্ত। কোটি কোটি টাকা আর্থিক লে

কলকাতা: জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানের অভিযোগে একযোগে অভিযান ইডির। চলল উত্তরপ্রদেশ ATS-এর তল্লাশি। অবৈধ পাচারের অভিযোগেও রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাল এই সংস্থা। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ভারতে এনে অর্থের বিনিময়ে ভারতীয় নথি পাইয়ে দেওয়া চক্রের বিরুদ্ধে জারি রয়েছে তদন্ত। কোটি কোটি টাকা আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। [yt]https://youtu.be/ZGw68Z93AYI?si=kMlvppFNYDzVRQAz[/yt] আরও পড়ুন, ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা কলকাতা ও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বেশ কিছু জেলায়, উত্তর ২৪ পরগনার হাসনাবাদ, বাগদা, বসিরহাটে তল্লাশি অভিযান চালাচ্ছে তদন্তকারী সংস্থা। বিদেশ থেকে ফান্ড জোগাড় করে, তা জঙ্গি কার্যকলাপে ব্যবহারের অভিযোগ পেয়ে, মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গাতেও চলছে। চলছে তল্লাশি। পশ্চিমবঙ্গ ছাড়া দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং মহারাষ্ট্রেও চলছে তল্লাশি অভিযান।