Kunal Ghosh: "এখন উড়ালপুল থেকে রং তুলে ফেলা হচ্ছে, বিপজ্জনক রং ছেলেমানুষি করে লাগালেন কেন? দুর্ঘটনার দায় কে নেবে?", পোস্ট কুণালের
কলকাতা: এখন উড়ালপুল থেকে রং তুলে ফেলা হচ্ছে, সোশাল মিডিয়ায় পোস্ট মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের। সরকারকে কটাক্ষ করে তিনি লেখেন,'অবৈজ্ঞানিক বিপজ্জনক রং যদি তুলতেই হয়, ছেলেমানুষি করে লাগালেন কেন? দুর্ঘটনার দায় কে নেবে? কাদের টাকার শ্রাদ্ধ হল? চিংড়িহাটার দুর্ঘটনার পর গড়িয়াহাটের রং তোলার ছবি

কলকাতা: এখন উড়ালপুল থেকে রং তুলে ফেলা হচ্ছে, সোশাল মিডিয়ায় পোস্ট মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের। সরকারকে কটাক্ষ করে তিনি লেখেন,'অবৈজ্ঞানিক বিপজ্জনক রং যদি তুলতেই হয়, ছেলেমানুষি করে লাগালেন কেন? দুর্ঘটনার দায় কে নেবে? কাদের টাকার শ্রাদ্ধ হল? চিংড়িহাটার দুর্ঘটনার পর গড়িয়াহাটের রং তোলার ছবি থেকে যাক।' [yt]https://youtu.be/zLED6HIAgw8?si=1-MXBHuzsdl5XLvj[/yt] আরও পড়ুন, আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি রাতে রাস্তা জুড়ে রং করা হল। কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে গেল রং ওঠানোর কাজ । সকালে রাস্তা ফিরে পেল তার পুরনো রং। এই ছবি ধরা পড়লো আসানসোলের ভগৎ সিং মোড়ে । গতকাল কলকাতার চিংড়িঘাটা ব্রীজে বাইক দুর্ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়। তার পরেই শুরু হয় রাস্তা থেকে রং ওঠানোর কাজ । গড়িয়াহাট ব্রিজের যে অংশে রং করা হয়েছে, সেই রং মেশিনের সাহায্যে ঘষে তোলার কাজ চলছে। বিতর্কের মধ্য়েই চিংড়িঘাটা উড়ালপুলে ১০ মিটার দূরে দূরে বসানো হয়েছে ক্য়াটস আই।