Kunal On CM Suevndu Adhikari: "ফ্লোর টেস্ট হলেই ২৭৫", চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর, পাল্টা কুণাল, "বালিশ শিবির" বলে তুলোধনা
কলকাতা: '২০৯টা আসনে জিতেছে বিজেপি, ফ্লোর টেস্ট হলেই ২৭৫', বিরোধীদের আক্রমণের জবাবে পাল্টা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। নাম না করে ঋতব্রত-তৃণমূলের উদ্দেশ্যে তিনি আরও বলেন,'ওদের মধ্যে ৬৪জনই তো হাত তোলার জন্য তৈরি।' মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই এবার নিজের প্রতিক্রিয়া জানালেন মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘ

কলকাতা: '২০৯টা আসনে জিতেছে বিজেপি, ফ্লোর টেস্ট হলেই ২৭৫', বিরোধীদের আক্রমণের জবাবে পাল্টা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। নাম না করে ঋতব্রত-তৃণমূলের উদ্দেশ্যে তিনি আরও বলেন,'ওদের মধ্যে ৬৪জনই তো হাত তোলার জন্য তৈরি।' মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই এবার নিজের প্রতিক্রিয়া জানালেন মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। [yt]https://youtu.be/Al4UHanLZ7c?si=EezoBh5FwXXCoRTJ[/yt] আরও পড়ুন, "আগের সরকারের সঙ্গে এটাই পার্থক্য..", চোরবাগান কাণ্ডে মৃতদের বাড়িতে গিয়ে কোন দিকে ইঙ্গিত মুখ্যমন্ত্রীর ? কুণাল ঘোষ বলেন, ‘গণতন্ত্রের পক্ষে অত্যন্ত খুব বিপজ্জনক কথাবাত্রা। এর থেকে প্রমাণ হয়, উনি যেটা বলছেন, ওনারা ২০৯ টি জিতেছেন, কিন্তু ফ্লোর টেস্ট হলে, ওনারা আরও ৬০ খানা বেশি পাবেন। বা এই ধরণের কিছু হবে। এর থেকে একটা জিনিস প্রমাণিত, এই তথাকথিত বালিশশিবিরকে যেটা বিজেপি তৈরি করে রেখেছে, এই শিবিরের বিধায়করা, বিজেপির দালাল, বিজেপির এজেন্ট, তৃণমূলের সিম্বলে জিতলেও, বিজেপি বিরোধী ভোটে জিতলেও এদের মুখ্যমন্ত্রী জানেন, যে এই বালিশ শিবির এর প্রত্যেকটা বিধায়ক বিজেপির কাছে বিকিয়ে গিয়েছে। এই বিশ্বাসটা আছে বলেই, মুখ্যমন্ত্রী এই কথাটা বলতে পেরেছেন। তিনি ওটা বিজেপিই ধরছেন। এবার তো সেই বিধায়কদের সিদ্ধান্ত নিতে হবে। ….মুখ্যমন্ত্রী পর্যন্ত তাঁদের বিজেপির দালাল ধরছেন। আত্মসম্মানের আর কিছু বাকি থাকছে ?! তো ওনাদের সিদ্ধান্ত নিতে হবে, যে মুখ্যমন্ত্রীর এই কথাটা ঠিক, নাকি ঠিক নয় । ফ্লোর টেস্ট যদি হয়, তাহলে একটা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, মুখ্যমন্ত্রী একটা, সিক্রেট ব্যালট ফ্লোরটেস্ট করুন। তাহলে না ওনার ফ্লোর টেস্টের শখটা মিটে যাবে।’