Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
নয়াদিল্লি : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী। বুকে সংক্রমণ দেখা দেওয়ায় এদিন সন্ধেয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এই মুহূর্তে তাঁর চিকিৎসা চলছে। তবে, পরিস্থিতি স্থিতিশীল বলে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে ওয়াকিবহাল অংশের মতে, ৯৮ বছর বয়সী রাজনীতিককে সন্ধে সা

নয়াদিল্লি : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী। বুকে সংক্রমণ দেখা দেওয়ায় এদিন সন্ধেয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এই মুহূর্তে তাঁর চিকিৎসা চলছে। তবে, পরিস্থিতি স্থিতিশীল বলে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে ওয়াকিবহাল অংশের মতে, ৯৮ বছর বয়সী রাজনীতিককে সন্ধে সাড়ে ৭টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে পালমোনারি বিভাগে ভর্তি করা হয়েছে এবং তিনি চিকিৎসকদের একটি দলের পর্যবেক্ষণে রয়েছেন। ৯৮ বছর বয়সী আডবাণীকে বার্ধক্যজনিত স্বাস্থ্য সমস্যার কারণে চলতি বছরের মে মাসে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সেখান থেকে ছাড়া পান। বিজেপির এই প্রবীণ নেতা ১৯৮৬-১৯৯০, ১৯৯৩-১৯৯৮ এবং ২০০৪-২০০৫-এই তিন মেয়াদে দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারে তিনি ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ডিসেম্বরে, প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। তিনি স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. বিনীত সুরি-র তত্ত্বাবধানে ছিলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ সে সময় জানিয়েছিলেন যে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ৮ নভেম্বর ১৯২৭ সালে করাচিতে জন্মগ্রহণ করেন লালকৃষ্ণ আডবাণী ৷ ১৯৪২ সালে স্বয়ংসেবক হিসাবে RSS-এ যোগদান। ১৯৫৮ থেকে ১৯৬৩ পর্যন্ত দিল্লিতে জনসঙ্ঘের সচিব। ১৯৭০ সালে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন লালকৃষ্ণ আডবাণী। ১৯৭২ সালের ডিসেম্বরে জনসঙ্ঘের সভাপতি হন ৷ অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে যৌথভাবে বিজেপি তৈরি করেন আডবাণী। ১৯৮০ থেকে ৮৬ পর্যন্ত বিজেপির মহাসচিবের দায়িত্ব সামলান ৷ ১৯৮৬ সালের মে মাসে বিজেপির সভাপতি হন আডবাণী ৷ ১৯৮৮ সালে একই পদে পুনর্মনোনীত হন তিনি। ১৯৯০ সালে সোমনাথ থেকে লালকৃষ্ণ আডবাণীর দেশজোড়া রথযাত্রা বিজেপি-কে এক অন্য পরিচয় দেয় ৷ বিজেপিকে ২টি আসন থেকে ৮২টি আসনে পৌঁছে দেওয়ার মূল কারিগর ছিলেন আডবাণীই ৷ ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলান তিনি ৷ ২০০৯ সালে আডবাণীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে লোকসভা নির্বাচনে লড়ে বিজেপি ৷ কিন্তু পরাজিত হয়। Lal Krishna Advani