LIC Health Shield Plan : LIC নিয়ে এল হেলথ শিল্ড প্ল্যান, স্বাস্থ্যবিমার থেকে আলাদা ? কী সুবিধা পাবেন আপনি ?
LIC Health Shield Plan 907 : লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) নিয়ে এল নতুন স্বাস্থ্যবিমা পরিকল্পনা (LIC Health Shield Plan 907)। এই নতুন স্কিমের মাধ্যমে আপনি নির্দিষ্ট চিকিৎসার ক্ষেত্রে সুনিশ্চিত সুবিধা পাবেন। সবথেকে বড় বিষয়, আগে থেকেই এই টাকার অঙ্ক নিশ্চিত করতে পারবেন আপনি। তাই হাসপাতা

LIC Health Shield Plan 907 : লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) নিয়ে এল নতুন স্বাস্থ্যবিমা পরিকল্পনা (LIC Health Shield Plan 907)। এই নতুন স্কিমের মাধ্যমে আপনি নির্দিষ্ট চিকিৎসার ক্ষেত্রে সুনিশ্চিত সুবিধা পাবেন। সবথেকে বড় বিষয়, আগে থেকেই এই টাকার অঙ্ক নিশ্চিত করতে পারবেন আপনি। তাই হাসপাতালে ভর্তি, অস্ত্রোপচার ছাড়াও নির্দিষ্ট কিছু চিকিৎসার ক্ষেত্রে আপনার অতিরিক্ত খরচ বহন করতে পারবে LIC-র এই প্ল্যান। প্রচলিত স্বাস্থ্য়বিমার মতোই এই স্কিম ?তবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, LIC-র এই হেলথ শিল্ড প্ল্যান প্রচলিত স্বাস্থ্য়বিমার থেকে আলাদা। কারণ, প্রচলিত স্বাস্থ্যবিমার ক্ষেত্রে কোনও ব্যক্তি সর্বোচ্চ যে টাকা বিমা বাবদ পেয়ে থাকেন (সাম ইনসিওরড), তার জন্য প্রিমিয়াম দেন। তবে এই ক্ষেত্রে পলিসির শর্তাবলী অনুযায়ী আগে থেকে নির্ধারিত সুবিধা পাওয়ার বিষয়টি সুনিশ্চিত করে LIC । সব জেনেই এই প্ল্য়ান নিতে পারবেন আপনি। জেনে নিন, কী কী সুবিধা পাবেন এতে। LIC হেলথ শিল্ড প্ল্যান ৯০৭-এ কী সুবিধা পাবেন ?লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)-র এই প্ল্যানের মেয়াদ ১৫ বছরের। প্ল্যানের শর্তাবলী মেনে, এখানে পলিসিহোল্ডার ১৫ বছর ধরে প্রিমিয়ম দিতে পারবেন। এখানে বিমা বাবদ আপনি ২৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত সুবিধা পাবেন। এখানে পলিসি হোল্ডারের প্রিমিয়াম নির্ভর করবে, তার বয়স, কী সুবিধা তিনি নিতে চান, তার ওপর। সঙ্গে যে পরিবারের জন্য পলিসি নিচ্ছেন, তার পারিবারিক কাঠামোর ওপরও সুবিধা নির্ভর করবে। ১ হাসপাতালে নগদের সুবিধাকোনও কারণে পলিসিহোল্ডারকে হাসাপাতালে ভর্তি হতে হলে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হবে। মনে রাখবেন, এটি হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির ন্যূনতম থাকার সময় ও অন্যান্য পলিসির শর্তাবলীর ওপর নির্ভর করবে। ২ অস্ত্রোপচারে কী সুবিধা পাবেন এই রোগীর অস্ত্রোপচার ছাড়াও অন্য চিকিৎসার ক্ষেত্রে শর্ত মেনে এককালীন টাকা দেওয়া হয় LIC-র তরফে। ৩ ডে-কেয়ার ও মেডিক্যাল ম্যানেজমেন্টের সুবিধাতবে সব চিকিৎসার জন্যই যে আপনি সুবিধা পাবেন এমনটা নয়। এখানে নির্দিষ্ট রোগ, পলিসিতে তালিকাভুক্ত চিকিৎসা পদ্ধতির আওতায় রোগী নির্দিষ্ট টাকা পাওয়ার সুবিধা পাবেন। ৪ দীর্ঘদিন ধরে হাসাপতালে থাকলে কোনও কারণে রোগীকে ৩০ দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকতে হলে পলিসিহোল্ডারকে এককালীন অর্থ দেবে LIC । ৫ দাবিহীন সুবিধাও পলিসিহোল্ডার যদি টানা তিন বছর কোনও সুবিধা না নিয়ে থাকেন, তাহলে তার নিত্যদিনের সুবিধার অঙ্ক বা পরিমাণ বেড়ে যাবে। তবে এসবই শর্তাবলীর অধীনে থাকছে। ৬ স্বাস্থ্য় পরীক্ষার সুবিধাএকটি নির্দিষ্ট সময় পর-পর আপনি এই পলিসিতে স্বাস্থ্য় পরীক্ষার সুবিধা পাবেন। সেই টাকাও দেবে কোম্পানি। ৭ পারিবারিক সুরক্ষা কোনও কারণে মূল পলিসিহোল্ডারের মৃত্য হলে পলিসির শর্তাবলী সাপেক্ষে প্রিমিয়াম ছাড়ের সুবিধা রয়েছে এখানে।সাধারণত অসুস্থতাজনিত ক্লেমের ক্ষেত্রে ৯০ দিনের একটি 'ওয়েটিং পিরিয়ড' এখানে প্রযোজ্য হয়। অন্যদিকে, পরিকল্পনার শর্তাবলী অনুযায়ী দুর্ঘটনাজনিত আঘাতের ক্ষেত্রে প্রথম দিন থেকেই সুরক্ষা পাওয়া যায় এই স্কিমে। আরও পড়ুন : LIC নিয়ে এল বিমা প্ল্যাটিনাম পলিসি, কী কী সুবিধা, কত রিটার্ন পাবেন আপনি ? [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]