Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
PNB BOB Loan Rate Hike : রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়াতেই বাড়ল ব্যাঙ্ক ঋণে সুদের হার। বেঞ্চমার্ক লেন্ডিং রেট বৃদ্ধি করতেই এবার ঋণের হারে এই পরিবর্তন দেখতে পাবেন ঋণগ্রহীতারা। বুধবারই RBI রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করতেই পাঁচ ব্যাঙ্ক ঋণে সুদের হার বৃদ্ধি করেছে। কোন-কোন ব্যাঙ্ক ঋণে সুদের হার

PNB BOB Loan Rate Hike : রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়াতেই বাড়ল ব্যাঙ্ক ঋণে সুদের হার। বেঞ্চমার্ক লেন্ডিং রেট বৃদ্ধি করতেই এবার ঋণের হারে এই পরিবর্তন দেখতে পাবেন ঋণগ্রহীতারা। বুধবারই RBI রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করতেই পাঁচ ব্যাঙ্ক ঋণে সুদের হার বৃদ্ধি করেছে। কোন-কোন ব্যাঙ্ক ঋণে সুদের হার বাড়িয়েছে ?বর্তমানে ব্যাঙ্ক অফ বরোদা (BOB), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (BOI), ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (IOB) তাদের লেন্ডিং রেটে পরিবর্তন করেছে। যার ফলে ব্যাঙ্কের ঋণে সুদের হারে পরিবর্তন হয়েছে। PTI রিপোর্টে প্রকাশিত হয়েছে এই তথ্য। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট ৫.২৫ থেকে ৫.৫০ করতেই এই পরিবর্তন করা হয়েছে। ১ PNB ঋণে কত সুদের হার বাড়িয়েছে৮ অক্টোবর ঋণে সুদের হার ৮.১০ থেকে ৮.৩৫ শতাংশ করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ২ BOI কত সুদের হার বড়িয়েছেব্যাঙ্ক অফ ইন্ডিয়াও তার রেপো লিঙ্কড লেন্ডিং রেট ৮.১০ থেকে ৮.৩৫ শতাংশ করেছে ।৩ Indian Bank কত সুদের হার বড়িয়েছেইন্ডিয়ান ব্যাঙ্ক তাদর রেপো বেসড লেন্ডিং রেট ৭.৯৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮.২০ শতাংশ করেছে।৪ BOB কত সুদের হার বাড়িয়েছেব্যাঙ্ক অফ বরোদাও ৮ অক্টোবর থেকে রেপো বেসড লেন্ডিং রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮.১৫ শতাংশ করেছে। এই রেট আগে ৭.৯০ ছিল।৫ IOB কত সুদের হার বাড়িয়েছেইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক তাদের রেপো লিঙ্কড লেন্ডিং রেট সংশোধন করেছে। ব্যাঙ্ক এই হার ৮.১০ শতাংশ থেকে বাড়িয়ে ৮.৩৫ শতাংশ করেছে, যা ৮ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এরফলে ঋণগ্রহীতাদের কী হবে ?এই ব্যাপারে একটি বিষয় মনে রাখতে হবে। ব্যাঙ্কের বেঞ্চমার্ক লেন্ডিং রেট বৃদ্ধির ফলে ঋণ নেওয়ার বিষয়টি আরও ব্যয়বহুল হয়ে পড়বে। বিশেষ করে যাদের ঋণের হার এক্সটার্নাল বেঞ্চমার্ক বা রেপো রেটের সঙ্গে যুক্ত তাদের চিন্তা বাড়বে। যাকর ঋণ ইতিমধ্য়েই নেওয়া রয়েছে, তাদের বিষয়টি নির্ভর করবে, তারা কোন ধরনের লোন নিয়েছেন তার ওপর। মনে রাখবেন, নতুন করে যারা ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন, তাদের এই ক্ষেত্রে বাড়তি সুদ বাবদ টাকা ব্যয় করতে হবে। এছাড়া, ফ্লোটিং-রেট বা পরিবর্তনশীল সুদের হারের ঋণ রয়েছে এমন বর্তমান ঋণগ্রহীতাদের ইএমআই (EMI) বা ঋণের মেয়াদেও পরিবর্তন হবে। যা নির্ভর করবে ব্যাঙ্ক কীভাবে সুদের হার বৃদ্ধির বিষয়টি কার্যকর করছে তার ওপর। আরও পড়ুন : ফিটমেন্ট ফ্যাক্টর বদলালে কত হবে কর্মীদের বেসিক, ৬,৭,৮ লেভেলের কর্মীরা কত পাবেন ? [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]