LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
Gas Cylinder Price Hike: আমেরিকা-ইরান যুদ্ধের বড় ফল ভুগতে হয়েছে দেশকে। হরমুজ প্রণালীতে উত্তেজনা থাকায় আটকে গিয়েছে জ্বালানি ভর্তি জাহাজ। ফলে ভারতে বেড়েছে পেট্রোল-ডিজেল ছাড়াও রান্নার গ্যাসের দাম। চাহিদা অনুযায়ী জোগানে সংকট দেখা দেওয়ায় সাধারণ নাগরকিদের ওপর আর্থিক চাপ বাড়াতে হয়েছে সরকারকে। এবার এই

Gas Cylinder Price Hike: আমেরিকা-ইরান যুদ্ধের বড় ফল ভুগতে হয়েছে দেশকে। হরমুজ প্রণালীতে উত্তেজনা থাকায় আটকে গিয়েছে জ্বালানি ভর্তি জাহাজ। ফলে ভারতে বেড়েছে পেট্রোল-ডিজেল ছাড়াও রান্নার গ্যাসের দাম। চাহিদা অনুযায়ী জোগানে সংকট দেখা দেওয়ায় সাধারণ নাগরকিদের ওপর আর্থিক চাপ বাড়াতে হয়েছে সরকারকে। এবার এই পরিস্থিতে থেকে মুক্তি পেতে চাইছে মোদি সরকার। সাধারণ মানুষের কত টাকা যাবে ?এবার আগাম জ্বালানি মজুত রাখতে একটা বড় আর্থিক ব্যবস্থা করতে চলেছে সরকার। শীঘ্রই এই কারণে ৪২ বিলিয়ন ডলারের কৌশলগত জ্বালানি মজুত করার উদ্যোগ নিতে চলেছে কেন্দ্র। যেকারণে রান্নার গ্যাসের গ্রহাকদের ওপর আরও কর আরোপ করা হবে। সংবাদ সংস্থা রয়টার্স দিয়েছে এই খবর। এখনও প্রধানমন্ত্রীর ক্যাবিনেটে এই প্রস্তাবের অনুমোদন পাওয়া যায়নি। তবে দেশের অতীত বলছে, এই প্রথম জ্বালানি সংরক্ষণে এরকম কোনও স্ট্র্যাটেজিক রিজার্ভের পথে হাঁটছে সরকার। কোন গ্যাস কতদিনের জন্য মজুত রাখবে সরকাররিপোর্ট বলছে, সরকারের নতুন কৌশল অনুযায়ী- ২ মাসের জন্য অপরিশোধিত তেল ও LNG স্টক মজুত করে রাখবে সরকার। এছাড়াও সংকটকালে চাহিদা পূরণ করতে LPG বা রান্নার গ্যাস মজুত করে রাখা হবে। বহু বছরের এই পরিকল্পনা থাকলেও বিষয়টি বাস্তবের মুখ দেখেনি। এবার সেই পথে হাঁটতে পারে মোদি সরকার। কেন এই সিদ্ধান্ত নিচ্ছে সরকারদেশের জ্বালানি চাহিদা পূরণ করতে গিয়ে বিদেশের আমদানির ওপর ভরসা করতে হয় ভারতকে। বর্তমানে সারা বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রুড অয়েল ইমপোর্টার আমাদের দেশ। যার ফলে বেশিরভাগ ক্ষেত্রে জ্বালানি সরবরাহ আটকে গেল বিপাকে পড়তে হয় নয়াদিল্লিতে। সম্প্রতি হরমুজ প্রণালী কার দখলে থাকবে তা নিয়ে উত্তেজনা বাড়ে আমেরিকা ও ইরানের মধ্যে। যার মারাত্মক ফল ভুগতে হয় ভারতকে। একে একে তেল বোঝাই ট্যাঙ্কার আটকে যাওয়ায় সমস্যা তৈরি হয় দেশে। আন্তর্জাতিক বাজারে বেড়ে যায় ব্যারেল পিছু ক্রুড অয়েলের দাম। জোগান বজায় রাখতে রান্নার গ্যাস ছাড়াও পেট্রোলের দাম বাড়াতে হয় সরকারকে। কীভাবে আপনার থেকে টাকা কাটবে সরকার ?সূত্রের খবর, রান্নার ও প্রাকৃতিক গ্য়াসের এই জ্বালানির পরিকাঠামো গড়তে ১.৫ বিলিয়ন ডলার লাগবে। এই বিপুল পরিমাণ অর্থ মজুত করতে LPG গ্রাহকদের ওপর কর বসাবে সরকার। শোনা যাচ্ছে, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক প্রতি কেজি LPG-তে এর জন্য ১.২৯ টাকা কর বাবদ নিতে পারে। যার ফলে সরকারের কাছে বছরে ৪৬০ মিলিয়নের আর্থিক পরিকাঠামো গড়ে তুলতে পারবে সরকার। এই প্রস্তাব যদি বাস্তবায়িত হয়, তাহলে প্রতি LPG গ্রাহকে রান্নার গ্য়াসের সিলিন্ডার পিছু ১৮ টাকা কর বাবদ দিতে হবে। আরও পড়ুন : E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]