Luxury Goods Looted In France: অশান্তির সময় ৪৫ কোটি টাকার বিলাসবহুল সামগ্রী লুঠ, রাস্তায় ৯০ শতাংশ ছাড়ে সে সব বিক্রির দাবি ভিডিওতে
নয়া দিল্লি: ফ্রান্সে অশান্তির মধ্যেও একাধিক বিলাসবহুল ব্র্যান্ডের দোকানে লুঠপাটের অভিযোগ। বলা হচ্ছে, প্রায় ৪২ লক্ষ ৫০ হাজার ইউরোর সামগ্রী লুঠ হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ কোটি ১৩ লক্ষ ২৮ হাজার ৭৫৯ টাকার সামগ্রী। লুঠ হওয়া বলে সন্দেহ করা ঘড়ি, ডিজাইনার ব্যাগ, পারফিউম ও প্

নয়া দিল্লি: ফ্রান্সে অশান্তির মধ্যেও একাধিক বিলাসবহুল ব্র্যান্ডের দোকানে লুঠপাটের অভিযোগ। বলা হচ্ছে, প্রায় ৪২ লক্ষ ৫০ হাজার ইউরোর সামগ্রী লুঠ হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ কোটি ১৩ লক্ষ ২৮ হাজার ৭৫৯ টাকার সামগ্রী। লুঠ হওয়া বলে সন্দেহ করা ঘড়ি, ডিজাইনার ব্যাগ, পারফিউম ও প্রসাধনী সামগ্রী রাস্তায় বিপুল ছাড়ে বিক্রি করা হচ্ছে বলেও ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলির সত্যতা এবং সেগুলিতে দেখানো সামগ্রীর উৎস স্বাধীনভাবে যাচাই করা হয়নি। আরও পড়ুন: ভারতের স্বার্থের বিনিময়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আমেরিকার? স্পষ্ট জবাব দিলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও রিপোর্ট অনুযায়ী, মার্সেইয়ের একটি Rolex স্টোর থেকে প্রায় ৩০ লক্ষ ইউরো এবং বোর্দোর একটি Louis Vuitton স্টোর থেকে প্রায় ১২ লক্ষ ৫০ হাজার ইউরো মূল্যের সামগ্রী লুঠ হয়েছে। প্যারিস, মার্সেই ও বোর্দোর মতো শহরে Louis Vuitton, Hermès, Dior এবং Rolex-এর মতো বিলাসবহুল ব্র্যান্ডের দোকানও হামলার নিশানায় ছিল বলে দাবি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দামি ঘড়ি ও ডিজাইনার সামগ্রী দেখাতে দেখা গিয়েছে কয়েক জনকে। কিছু পোস্টে দাবি করা হয়েছে, এই সামগ্রীগুলি বাজারদরের তুলনায় প্রায় ৯০ শতাংশ কম দামে বিক্রি হচ্ছে। তবে প্রতিটি সামগ্রীর উৎস বা আসল পরিচয় নিশ্চিত নয়। লুঠের অভিযোগ ঘিরে অনলাইন বাজারেও উদ্বেগ তৈরি হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সেকেন্ড হ্যান্ড বা পুরোনো সামগ্রী কেনাবেচার জনপ্রিয় প্ল্যাটফর্ম Vinted-এ লুঠ হওয়া বলে সন্দেহ করা কিছু বিলাসবহুল পণ্যের বিজ্ঞাপন দেখা যায়। Louis Vuitton, Celine এবং Hermès-এর মতো ব্র্যান্ডের সামগ্রী নিয়ে সন্দেহ ওঠে। Vinted জানিয়েছে, লুঠপাটের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা বিজ্ঞাপন শনাক্ত করে সরানোর জন্য দ্রুত পদক্ষেপ করা হয়েছে। View this post on Instagram A post shared by WorldInLast24Hrs (@worldinlast24hrs) রিপোর্ট অনুযায়ী, সুপারমার্কেট, পোশাকের দোকান ও ফার্মেসিতেও হামলা চালানো হয়। একাধিক গাড়িতে আগুন লাগানো এবং সরকারি দফতর ও পুরসভার ঐতিহাসিক ভবন ভাঙচুরের অভিযোগও উঠেছে। ফ্রান্সের বাণিজ্য ও শিল্প সংস্থার প্রধানের দাবি, সপ্তাহান্তের হিংসায় ২ হাজারেরও বেশি ব্যবসা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও পড়ুন: 'একটু ইউরেনিয়ামও ইরান কাউকে দেবে না', পাকিস্তানের মুখে ঝামা ঘষে দিয়ে জানাল ইরান, শর্ত দিল আমেরিকার সঙ্গে আলোচনা নিয়েও শিক্ষাক্ষেত্রে অতিরিক্ত ভিড়, শিক্ষক সঙ্কট ও পর্যাপ্ত পরিকাঠামোর অভাব নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ থেকে আন্দোলনের সূত্রপাত বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভও আন্দোলনে যুক্ত হয়। কিছু জায়গায় ধনীদের উপর কর বসানোর জন্য আবেদনের বার্তাও দেখা যায়।