Madan Mitra: মদন মিত্রকে নিয়ে জল্পনা ? স্বর্ণকমল ও সন্দীপন সাহাদের তারাতলার বাড়িতে কামারহাটির বিধায়ক
কলকাতা : তৃণমূলে পরপর শিবির বদলের মধ্য়েই এবার মদন মিত্রকে ঘিরেও জল্পনা। 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র? গতকাল স্বর্ণকমল ও সন্দীপন সাহাদের তারাতলার বাড়িতে কামারহাটির বিধায়ক গেছিলেন বলে খবর। 'মদন মিত্র সেখানে পৌঁছলেও বাড়িতে ছিলেন না স্বর্ণকমল সাহা, সন্দীপ

কলকাতা : তৃণমূলে পরপর শিবির বদলের মধ্য়েই এবার মদন মিত্রকে ঘিরেও জল্পনা। 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র? গতকাল স্বর্ণকমল ও সন্দীপন সাহাদের তারাতলার বাড়িতে কামারহাটির বিধায়ক গেছিলেন বলে খবর। 'মদন মিত্র সেখানে পৌঁছলেও বাড়িতে ছিলেন না স্বর্ণকমল সাহা, সন্দীপন সাহারা', তবে ফোনে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে খবর। স্বাভাবিকভাবে এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল জল্পনা। এই প্রসঙ্গের রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, 'কে ভালো তৃণমূল কে খারাপ তৃণমূল এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। যারা অপরাধমূলক কাজকর্মে জড়িত তাদের কাছে সমন যাবে এটাই স্বাভাবিক। সে কোন পার্টিতে আছে দেখা হবে না। হাজার হাজার লোকের কাছে নোটিশ গেছে। বেআইনি কাজের তদন্ত হচ্ছে। কাল রাতে গেছিলেন মদন মিত্র। দেখা হয়নি। তাই সন্দীপনের বাবা স্বর্ণ কমল এর সঙ্গে দেখা করেছেন। উনি আগে ইডি অফিসারদের সঙ্গে দেখা করুন। নাহলে তো সন্দীপন ইডি থেকে বাঁচাতে পারবে না। ইডি ক্লিন চিট দিলে দেখা যাবে।' ভারী বৃষ্টির সতর্কতা, জারি হলুদ সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, দুর্যোগের আশঙ্কা সর্বত্রই পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার ED-র স্ক্যানারে মদন মিত্রর পরিবার ED সূত্রে খবর, কামারহাটির বিধায়কের স্ত্রী এবং দুই ছেলেকে ২২ ও ২৩ জুলাই CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। অন্যদিকে ED-র চার্জশিটে সুজিত বসু ও ফিরহাদ হাকিম সম্পর্কে তুলে ধরা হয়েছে চাঞ্চল্যকর তথ্য। পুর নিয়োগ দুর্নীতি মামলায়, আগেই কালীঘাট-পন্থী তৃণমূল বিধায়ক মদন মিত্রর একাধিক ঠিকানায় হানা দিয়েছে ED. এবার কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে কামারহাটির তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর স্ত্রী অর্চনা মিত্র এবং তাঁদের দুই ছেলে স্বরূপ মিত্র ও শুভরূপ মিত্র। ED সূত্রে খবর, তাঁদেরকে ২২ ও ২৩ জুলাই, ব্যাঙ্কের নথিপত্র নিয়ে CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, কখনও নগদ, আবার কখনও সোনাদানা ঘুষ দিয়ে কামারহাটি ও টিটাগড় পুরসভায় চাকরি পেয়েছেন অন্তত ১২৫ জন। ED সূত্রে দাবি, এর সঙ্গে যোগ রয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। এই মামলাতেই, ১৩ জুন, তৃণমূল বিধায়কের বিভিন্ন ঠিকানায় ম্যারাথন তল্লাশি চালায় ED. ওই দিন মদন মিত্রকেও জিজ্ঞাসাবাদ করা হয়। ভবানীপুরে মদন মিত্রকে ED জিজ্ঞাসাবাদ করে। মদন মিত্রের পার্টি অফিসে যায় ED, দক্ষিণেশ্বরে মদন মিত্রের ফ্ল্যাটেও গিয়েছিল ED এবং জোকায় মদন মিত্রর আরেক ফ্ল্যাটেও হানা দেয় ED. এবার তলব করা হল তাঁর স্ত্রী ও দুই ছেলে।