Mamata Banerjee : 'বিজেপির ভাত খাওয়ার থেকে জেলের ভাত খাওয়া ভাল', হঠাৎ কেন এই মন্তব্য মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ?
কলকাতা : ২১-এর শহিদ তর্পণের মঞ্চ ঘিরে দিনভর উত্তেজনার শেষ নেই। তৃণমূলে-তৃণমূলে আক্রমণ ও পাল্টা আক্রমণ। অর্থাৎ কালীঘাট তৃণমূল বনাম ঋতব্রত তৃণমূল। এর মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির ভাত খাওয়ার থেকে জেলের ভাত খাওয়া ভাল। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলের

কলকাতা : ২১-এর শহিদ তর্পণের মঞ্চ ঘিরে দিনভর উত্তেজনার শেষ নেই। তৃণমূলে-তৃণমূলে আক্রমণ ও পাল্টা আক্রমণ। অর্থাৎ কালীঘাট তৃণমূল বনাম ঋতব্রত তৃণমূল। এর মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির ভাত খাওয়ার থেকে জেলের ভাত খাওয়া ভাল। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলের নেতা-কর্মী-সমর্থকদের এই বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে বলছেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের শুনেছি ৪০০ মামলা রয়েছে, তাহলে তো মামলা লড়ার দরকার নেই। আরেক প্রাক্তন কাউন্সিলর দেবলীনা বিশ্বাস বলছেন, নিজের ভাইপোর এত কেস, সেটা দেখে সমালোচনা করা উচিত। একুশ এবার চারদিকে!কলকাতা থেকে দিল্লি!তারমধ্য়ে তৃণমূলেরই তিন ভাগ। কেউ সরাসরি তৃণমূল আবার কেউ ঘুরিয়ে তৃণমূল। এরইমধ্য়ে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলের নেতা-কর্মী-সমর্থকদের বড় নিদান দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী জানান, 'তো আগামীদিন কী হবে? লড়াই হবে। ঘর ছেড়ে বেরোতে হবে। রাস্তায় থাকতে হবে। গ্রেফতার করলে করুক। জেলে গিয়ে ৭দিন থাকবেন। জেলের ভাত খাওয়া ভাল। বিজেপির ভাত খাওয়ার থেকে।'' 'মনে রাখবেন, জেলে গেলে অসম্মানিত হবেন না। জেলে গেলে আপনাকে মালা পরিয়ে কর্মীরা নিয়ে আসবে সসম্মানে, তাদের কথা আমরা স্বর্ণাক্ষরে লিখে রাখব।' নেতা-কর্মী-সমর্থকদের মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের এই পরামর্শ দেওয়া মাত্রই পাল্টা প্রশ্ন তুলছেন অনেকে। তাঁদের প্রশ্ন, জেলের ভাত যদি ভালই হয়, তাহলে গ্রেফতারির হাত থেকে রক্ষাকবচ পেতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বারবার কেন আদালতে যাচ্ছেন? প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিশ্বরূপ দে জানান , জেলের যদি ভাত খেতে হয়, যাঁরা দুর্নীতি করেছেন, সে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় করুন, শুনেছি নাকি তাঁর ৪০০ মামলা রয়েছে, তো মামলা লড়ার দরকার নেই। জেলে গিয়ে বসে ভাত খান। জেলের ভাত যদি অত সুস্বাদু হয়, যারা খাবার দরকার, ২-১ দিন খেয়ে দেখুন না। জেলে থাকলে কী সমস্য়ায় তার পরিবারকে পড়তে হয়। জেল যাওয়া নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় যখন বার্তা দিচ্ছেন, তখন পাল্টা প্রশ্নও ধেয়ে আসছে। কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবলীনা বিশ্বাস জানান, আজকে নিজের ঘরটা দেখলে আমার মনে হয় ভাল হত। নিজের ভাইপোর এত কেস, সেটা মনে হয় দেখে সমালোচনা করা ভাল, অন্যেরটা না দেখে। প্রত্য়েকটা ক্ষেত্রে উনি নিজে পরিবারের কথা ভেবেছেন। উনি কিন্তু নিজের রক্ত, নিজের পরিবারকে বাঁচাতে গেছিলেন। ভাইপোর বাড়িতে কেন নোটিস গেছে, আমি একটা কর্মী হিসাবে, সেখানে আমাকে কিন্তু ঠেলে দিচ্ছিল।'