Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
কলকাতা: জ্ঞানেশ কাণ্ডের প্রতিবাদে আজ ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতায় রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মিছিলের বিষয়ে কিছু জানি না, বলছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। আরও পড়ুন: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা

কলকাতা: জ্ঞানেশ কাণ্ডের প্রতিবাদে আজ ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতায় রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মিছিলের বিষয়ে কিছু জানি না, বলছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। আরও পড়ুন: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প অজয় নন্দ বলেন, "আমাদের কাছে মিছিলেন কোনও খবর নেই। এই কারণেই সরকারি ভাবে আমি জানি না কার মিছিল রয়েছে বা সেই মিছিলে কত লোক হবে। সেই মিছিল কোথায় শুরু হবে বা কোথায় শেষ হবে, সেটাও জানি না। আমাদের এখানের সিস্টেম হল, যে মিছিল হয় তার জন্য লোক আবেদন করেন। সেখানে কার মিছিল, কখন মিছিল, সেই সব জানানো হয়। হতে পারে সেখানে অন্য কারও মিছিল রয়েছে বা কোনও সমস্যা রয়েছে। সেই কারণেই এর একটা প্রক্রিয়া রয়েছে। তারপর কথাবার্তা হয়। কত মানুষ আসবেন, কোথা থেকে কোথা পর্যন্ত হবে এই মিছিল, সেই সব জানা হয়। কোনও মিছিলের কারণে ট্রাফিকে সমস্যা হতে পারে। সেটা আমরা কীভাবে সমাধান করব, সেগুলো খতিয়ে দেখা হয়। সেই কারণেই কেউ মিছিল করলে, এই সব বিষয়ের খেয়াল রাখা প্রয়োজন। সেই কারণে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করেন, তাঁদের সঙ্গে কথা বলা দরকার। মানুষ সেটা পালন না করলে অরাজকতা তৈরি হতে পারে।" মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে বলেন, "মিছিল না করাই উচিত। ওঁকে আমি পরামর্শ দেব, অনুরোধ করব আমি। উনি বয়সে বড়। এইগুলো না করাই ভাল। আর রাজাবাজার থেকে পার্ক সার্কাস কেন বেছে নিয়েছেন? আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে।" আরও পড়ুন: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ আবার উৎপাতের সঙ্গে এই মিছিলকে তুলনা করছেন, তিনি বলেন, "দুর্গা পুজোর সময় মিছিল করুন, লোকে ভাল শিক্ষা দেবে। মানুষ এখন দুর্গা পুজো করতে ব্যস্ত হয়ে গিয়েছে। নবরাত্রি চলছে। দুর্গা পুজোর উদ্বোধন চলছে। আর উনি উৎপাত করছেন। এটাই ওঁর রাজনীতি।"