Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
PM Modi On Protesters : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গালিগালাজ করে সারা দেশের কু-নজরে এসেছে মেয়ে। মাত্র কয়েক দিনেই বদলে গিয়েছে পরিবারের জীবনধারা। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমা করতেই মুখ খুললেন সেই মেয়ের মা। হাত জোর করে মোদির প্রধানমন্ত্রী কাছে কাতর আবেদন জানালেন মহিলা। কী ব

PM Modi On Protesters : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গালিগালাজ করে সারা দেশের কু-নজরে এসেছে মেয়ে। মাত্র কয়েক দিনেই বদলে গিয়েছে পরিবারের জীবনধারা। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমা করতেই মুখ খুললেন সেই মেয়ের মা। হাত জোর করে মোদির প্রধানমন্ত্রী কাছে কাতর আবেদন জানালেন মহিলা। কী বলেছেন সেই মেয়ের মাসম্প্রতি একটি ইন্টারভিউতে মুখে ঢেকে সেই মেয়ের মা বলেছেন,'' আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, প্রধানমন্ত্রী দয়া করে অনূর্ধ্ব ২০ বছর হল সেই ছেলে-মেয়েদের জন্য নীচে বয়স হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন। এই বয়সে তাদের কেবল পড়াশোনায় মন দেওয়া উচিত। কোনওভাবেই তারা যেন প্রতিবাদে অংশ নিতে না পারে সেটা দেখুন। কিছু লোকজন এই ধরনের ছেলে-মেয়েদের বয়সের সুযোগকে কাজে লাগায়। তাদের যেকোনও কিছু বলিয়ে নিতে চায়।'' কোথা থেকে এই কাণ্ডের উৎপত্তি নিট প্রশ্ন ফাঁসকাণ্ডে ককরোচ জনতা পার্টির (CJP NEET Protest) আন্দোলনে সামিল হয়েছিল মেয়ে। প্রকাশ্যেই ক্যামেরার সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) দিয়েছিল অশ্রাব্য গালিগালাজ। মোদির ক্ষমা ভিডিয়ো ভাইরাল হতেই এবার মুখ খুললেন সেই মেয়ের মা। হাত জোড় করে মোদির কাছে প্রার্থনা করলেন মেয়ের ভবিষ্যতের জন্য। সঙ্গে অসখ্য ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীকে কী বলেছেন তিনিমেয়ের গালিগালাজকে ক্ষমা করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মেয়ের মা। সংবাদ সংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'মেয়ের বিরুদ্ধে বদলার পরিবর্তে ক্ষমার পথ নেওয়ায় আমি সত্যিই ওনার প্রতি কৃতজ্ঞ। আজ আমার মেয়ের জন্মদিন। এই দিনে প্রধানমন্ত্রী মেয়েকে ক্ষমা করে সেরা উপহার দিয়েছেন। এটা আমার মেয়ের জন্য জীবনদান, নব জন্মের মতো।