Mysterious Death: এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
গ্রেটার নয়ডা : একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু। তাদের মধ্যে রয়েছে তিনজন বাচ্চাও। গ্রেটার নয়ডার রাবুপুরা এলাকায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে তাদের অনুমান, সম্ভবত ফুড পয়জনিংয়ের কারণেই মৃত্যু হয়েছে এই ৫ জনের। অর্থাৎ খাবার থেকে বিষক্রিয়ার কারণে মৃত্যু

গ্রেটার নয়ডা : একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু। তাদের মধ্যে রয়েছে তিনজন বাচ্চাও। গ্রেটার নয়ডার রাবুপুরা এলাকায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে তাদের অনুমান, সম্ভবত ফুড পয়জনিংয়ের কারণেই মৃত্যু হয়েছে এই ৫ জনের। অর্থাৎ খাবার থেকে বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে এই ৫ জনের, প্রাথমিক তদন্তের পর এমনটাই অনুমান পুলিশের। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল এবং দ্রুত গতিতে এগোচ্ছে তদন্ত। পুলিশ জানিয়েছে, ৩৭ বছরের মহেশ, তাঁর স্ত্রী ৩৫ বছরের ললিতা, তাঁদের দুই ছেলে লাড্ডু (১১), সাক্ষাৎ (৩) এবং মেয়ে মিষ্টি (৭) - এই ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ প্রতিবেশীরা এবং মৃত মহেশের মা পুলিশকে জানিয়েছেন যে, গতকাল রাতে পরিবারের সকলে নুডলস খেয়েছিলেন। একই পরিবারের ৫ সদস্যের এভাবে মৃত্যুর সঠিক কারণ এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানা গিয়েছে। মৃত্যুর আগের দিন রাতে মহেশ তাঁর স্ত্রী এবং তিন সন্তান নুডলস খেয়েছিলেন। সেই খাবার থেকেই ফুড পয়জনিং হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে, নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে, তা জানতে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও তদন্তের স্বার্থে কথা বলছে পুলিশ। 'হাত ধরেছিল চালক, সঙ্গে অস্বস্তিকর হাসি', অ্যাপ বাইকের সফরে তিক্ত অভিজ্ঞতা মহিলার, 'নিরাপত্তাহীনতা, আতঙ্কে ভুগছি'