Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
মুম্বই: তিনি যে অসুস্থ ছিলেন, রোগভোগ করছিলেন, এমন নয়। বরং বরাবরই শরীর সচেতন ছিলেন। বৃহস্পতিবার ভোরে আচমকাই প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর (Nana Patekar)। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন অভিনেতা। আজ ভোর ৫.২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন নানা পাটেকর। জাতীয় পুরস্কারজয়ী, পদ্মশ্রী প

মুম্বই: তিনি যে অসুস্থ ছিলেন, রোগভোগ করছিলেন, এমন নয়। বরং বরাবরই শরীর সচেতন ছিলেন। বৃহস্পতিবার ভোরে আচমকাই প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর (Nana Patekar)। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন অভিনেতা। আজ ভোর ৫.২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন নানা পাটেকর। জাতীয় পুরস্কারজয়ী, পদ্মশ্রী প্রাপক অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া গোটা দেশে। খেলার মাঠের তারকারাও শোকে মূহ্যমান। বিরাট কোহলি এক্স হ্যান্ডলে লিখেছেন, 'ভারতীয় সিনেমার কিংবদন্তি। প্রজন্মের পর প্রজন্ম ধরে ওঁর কাজ আর ঘরানা থেকে যাবে। শান্তিতে থাকুন, নানা পাটেকরজি। ওম শান্তি।' A true legend of Indian cinema. His work and legacy will live on for generations. Rest in peace, Nana Patekar ji. Om Shanti. 🙏 — Virat Kohli (@imVkohli) October 8, 2026 নানা পাটেকরের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না কিংবদন্তি সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার লিখেছেন, 'নানা পাটেকরকে আমার মনে থাকবে সোজাসাপ্টা, মাটির মানুষ হিসাবে। ওঁর কাজও একইরকম সততার প্রতিফলন করে। মারাঠি বা হিন্দি যে ভাষাতেই হোক না কেন, উনি সব সময় চরিত্রদের বাস্তব করে তুলতেন। ওঁর মৃত্যুর খবরে শোকাহত। ওঁর পরিবার ও প্রিয়জনেদের সহমর্মিতা। ওম শান্তি।' I remember Nana Patekar as a very straightforward and grounded person. His work had that same honesty to it. Whether it was in Marathi or Hindi, he always brought something very real to the characters he played. Very sad to hear about his passing. My condolences to his family and loved ones. Om Shanti. — Sachin Tendulkar (@sachin_rt) October 8, 2026 ১৯৭৮-এ মুজফফর আলির 'গমন' ছবিতে অভিনয় জীবনের সূত্রপাত নানা পাটেকরের। 'পারিন্দা', 'অগ্নিসাক্ষী', 'ক্রান্তিবীর' সিনেমায় অভিনয়ের সুবাদে তিনটি জাতীয় পুরস্কার জেতেন নানা। 'অঙ্গার', 'পারিন্দা', 'ক্রান্তিবীর', 'অপহরণ' ছবিতে অভিনয় করে চারটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন প্রয়াত অভিনেতা। তপন সিন্হার 'আজ কা রবিনহুড' গৌতম ঘোষের 'যাত্রা' ছবিতে অভিনয় করেছিলেন নানা। ২০১৩ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় নানা পাটেকরকে। নানা পাটেকরের পরিচালনায় মাধুরী দীক্ষিত অভিনীত 'প্রহার' দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। 'খামোশি দ্য মিউজিক্যাল'-এ তাঁর অভিনয় চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রয়াত অভিনেতার মরদেহ নিয়ে আসা হচ্ছে মুম্বইতে। নানা পাটেকরের প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল। আরও পড়ুন: শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট