Narendra Modi: 'রামরাজ্য সুশাসনের মানদণ্ড, দেশবিরোধীদের বিরুদ্ধে এক হতে হবে', দশেরার অনুষ্ঠানে বার্তা প্রধানমন্ত্রীর
নয়া দিল্লি : নয়া দিল্লির একটি দশেরার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাবণ দহন অনুষ্ঠানেও অংশ্রগ্রহণ করেছেন তিনি। আর তার সঙ্গে সঙ্গেই দেশবাসীকে দিয়েছেন বিশেষ বার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশে বলেছেন, 'দশেরা শুধু একটা উৎসব নয়, এটা সত্য়ের উদযাপন। রাম কখনও সত্য়ের

নয়া দিল্লি : নয়া দিল্লির একটি দশেরার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাবণ দহন অনুষ্ঠানেও অংশ্রগ্রহণ করেছেন তিনি। আর তার সঙ্গে সঙ্গেই দেশবাসীকে দিয়েছেন বিশেষ বার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশে বলেছেন, 'দশেরা শুধু একটা উৎসব নয়, এটা সত্য়ের উদযাপন। রাম কখনও সত্য়ের পথ ছাড়েননি। রামরাজ্য মানে সুশাসনের মানদণ্ড। সঙ্কটের সময়ও ধর্মপালন করেছেন রামচন্দ্র। জনতাই জনার্দন, সেই পথেই আমাদের এগোতে হবে। দেশবিরোধীদের বিরুদ্ধে এক হতে হবে। যারা সমাজকে ভাগ করতে চাইছে, তারা দেশের শত্রু।' প্রধানমন্ত্রী বলেছেন, দেশের শত্রুদের চিনে নিয়ে তাদের সঙ্গে একযোগে লড়াই করে তাদের হারাতে হবে। #WATCH | Delhi: Ravan Dahan is being performed at IP Extension in East Delhi on the occasion of #Dussehra. PM Narendra Modi attended the Dussehra celebrations here. (Source: DD News) https://t.co/ODKvGqvmj1 — ANI (@ANI) October 20, 2026 প্রধানমন্ত্রী বলেছেন, 'রাম রাজ্য মানে জন কল্যাণের একটি রূপ, যেখানে কেউ বৈষম্যের সম্মুখীন হন না। সকলেই ন্যায় পান। সবার জন্য সমান সুযোগ থাকে। ক্ষমতা থাকার একমাত্র অর্থ শাসন করা নয়। বরং জনহিতে কাজ করা। এটাই ছিল ভগবান রামের আদর্শ। আর তাই আমাদের উচিত জনগণকে জনার্দন ভাবা, যা ঈশ্বরেরই এক রূপ। এর পাশাপাশি নাগরিক দেব ভব অর্থাৎ সকল নাগরিকই ঈশ্বর, এই ধারণা নিয়ে আমাদের এগিয়ে চলা উচিত।' নরেন্দ্র মোদি আরও বলেছেন, 'সরকারের অগ্রাধিকার হলো সমাজের দরিদ্র এবং বঞ্চিত অংশের মানুষদের কল্যাণ করা। সব মানুষের কল্যাণের জন্য সমস্ত ভারবাসীর উচিত কারও সাহায্য না চেয়ে, একত্রিত হয়ে কাজ করা। আমাদের নিজেদের সম্পদের উপর বিশ্বাস রাখতে হবে। আমাদের সংকল্পকে শক্তিতে পরিণত করতে হবে এবং নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সমাধান খুঁজে বের করতে হবে।' Vijaya Dashami celebrates the victory of good over evil. It reminds us of the enduring strength of truth and righteousness. https://t.co/jJSlQdNhu2 — Narendra Modi (@narendramodi) October 20, 2026 এখানেই শেষ নয়। দেশবিরোধীদের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, 'সমস্ত দেশবাসীর চিন্তাভাবনাকে একসূত্রে বাঁধতে হবে এবং সব রাজনৈতিক দলগুলিকে জাতীয় স্বার্থে একজোট হয়ে দাঁড়াতে হবে। দেশের শত্রুদের বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়াই করতে হবে। যে শক্তিগুলো দেশের ক্ষতি করে, যারা সমাজকে বিভক্ত করে, যে মানসিকতা আমাদের সংস্কৃতিকে ঘৃণা করে, তারাই দেশের শত্রু।'