Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
নয়াদিল্লি: চোটের জন্য এশিয়ান গেমে থেকে ছিটকে গিয়েছিলেন। আগামী বছর ট্র্যাকে ফেরত আসার জন্য মরিয়া নীরজ চোপড়া। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে পাখির চোখ রেখেছিলেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার। শুক্রবার একটি ইভেন্টে অংশ নিয়েছিলেন পানিপথের তরুণ। সেখানেই সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর

নয়াদিল্লি: চোটের জন্য এশিয়ান গেমে থেকে ছিটকে গিয়েছিলেন। আগামী বছর ট্র্যাকে ফেরত আসার জন্য মরিয়া নীরজ চোপড়া। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে পাখির চোখ রেখেছিলেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার। শুক্রবার একটি ইভেন্টে অংশ নিয়েছিলেন পানিপথের তরুণ। সেখানেই সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের সময়ে নিজের পরবর্তী লক্ষ্য নিয়ে মুখ খুললেন নীরজ। ২০২০ সালে টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নীরজ। ২০২৪ অলিম্পিক্সে রুপো জিতেছিলেন। নীরজ বলেন, 'অলিম্পিকের জন্য এখনও অনেকটা সময় বাকি আছে। এটি ২০২৮ সালে অনুষ্ঠিত হবে। আপনারা হয়ত জানেন যে আমি চোট পেয়েছিলাম, তবে আমি এখন মাঠে ফেরার প্রক্রিয়ার মধ্যে আছি। আমার এখন একমাত্র লক্ষ্য হল আগামী বছর একটি শক্তিশালী ও দৃঢ় প্রত্যাবর্তন। যে ধরনের পারফরম্যান্স আমি করতে চেয়েছি তা করে দেখানো।' নীরজের পরে গত কয়েক বছরে যশবীর সিংহ ও রোহিত যাদবের পারফরম্য়ান্সও প্রশংসা কুড়িয়েছেন ভারতীয় জ্যাভলিন তারকাদের মধ্য়ে। উল্লেখ্য, এশিয়ান গেমসে নীরজ চোপড়া ও সহ থ্রোয়ার কিশোর জেনার অনুপস্থিতি সত্ত্বেও ভারতের পুরুষ জ্যাভলিন দল দুটো পদক নিশ্চিত করতে সক্ষম হয়। যশবীর সিং রুপো ও রোহিত যাদব ব্রোঞ্জ পদক জিতেছিলেন। নীরজ বলেন, 'আমার মনে হয় যশবীর ও রোহিত ব্যতিক্রমী অসাধারণ পারফরম্যান্স করেছে। গত এশিয়ান গেমসে আমরা দুটো পদক পেয়েছিলাম, একটি সোনা ও একটি রূপো। কিশোর ও আমার অনুপস্থিতিতেও আমরা দুটো পদক দেশে নিয়ে আসতে পেরেছি।' এর আগে অনুশীলনের সময়ে চোট পেয়েছিলেন নীরজ চোপড়া। এশিয়াডের মঞ্চে টানা দুবার সোনা জিতেছিলেন নীরজ। কিন্তু গােড়ালির লিগামেন্ট ছিঁড়ে এবারের এশিয়ান গেমসে অংশ নেওয়ার আশা শেষ হয়ে গিয়েছিল নীরজের। তিনি নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন, 'দীর্ঘদিন কঠোর পরিশ্রমের পর অবশেষে লাউসানে মরশুমের সেরা থ্রো করে মনে হচ্ছিল যে নিজের চেনা গতি, চেনা ছন্দ খুঁজে পাচ্ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এর পরেই অনুশীলন করার সময় আমার গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যায়। চিকিৎসক ও দলের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি যে এই মরশুমের বাকি ম্যাচগুলোতে আমি নামব না।' উল্লেখ্য, ট্র্যাক অ্য়ান্ড ফিল্ডে ভারতের সবচেয়ে বড় অ্য়াথলিট এখন নীরজই। তিনি টোকিও অলিম্পিক্সের মঞ্চে সোনা জিতেছিলেন। এছাড়া প্যারিস অলিম্পিক্সেও রুপো জেতেন। টানা দুবার অলিম্পিক্সের মঞ্চে পদক জয় নীরজকে অনন্য করে তুলেছে।