NEET Paper Leak Action Taken: ৪৭ জন কর্মকর্তাকে সরিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি, খবর সূত্রের
দিল্লি: ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া নিয়ে ইতিমধ্যেই উত্তাল গোটা দেশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ করছে ছাত্র-যুবরা। তাঁদের পাশে দাঁড়িয়েছে CJP বা ককরোচ জনতা পার্টি। আর এবার সেই ঘটনায় পদক্ষেপ করল NTA বা ন

দিল্লি: ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া নিয়ে ইতিমধ্যেই উত্তাল গোটা দেশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ করছে ছাত্র-যুবরা। তাঁদের পাশে দাঁড়িয়েছে CJP বা ককরোচ জনতা পার্টি। আর এবার সেই ঘটনায় পদক্ষেপ করল NTA বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। Sources- "National Testing Agency has terminated 47 officials from their service. Legal and criminal actions will also be taken against some of these officials. This is part of a complete overhaul of NTA that has been in controversy over paper leaks." pic.twitter.com/zz2mcGIqQp — ANI (@ANI) July 24, 2026 সর্বভারতীয় এক সংবাদসংস্থা জানিয়েছে, ইতিমধ্যেই ৪৭ জন কর্মকর্তাকে চাকরি থেকে সরিয়ে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সূত্রের খবর, এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হবে। আসলে, প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে বিতর্কের মুখে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে আমূল ঢেলে সাজানোর প্রক্রিয়া হিসাবেই এই পদক্ষেপ করা হয়েছে।