NEET Protest In Kolkata: NEET কাণ্ডের প্রতিবাদে রণক্ষেত্র ধর্মতলা, চার্জ করা হল কাঁদানে গ্যাসের সেল, সন্ধ্যা নামতেই অবস্থান বিক্ষোভে বামেরা
উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে রণক্ষেত্র আকার নেয় ধর্মতলা। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুটি কাঁদানে গ্যাসের সেল চার্জ করা হয় পুলিশের তরফে। সন্ধ্যা নামতেই অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে রাণী রাসমণি রোডে অবস্থান কর্মসূচি বিক্

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে রণক্ষেত্র আকার নেয় ধর্মতলা। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুটি কাঁদানে গ্যাসের সেল চার্জ করা হয় পুলিশের তরফে। সন্ধ্যা নামতেই অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে রাণী রাসমণি রোডে অবস্থান কর্মসূচি বিক্ষোভ শুরু হয়েছে। এসএফআই, ডিওয়াইএফআই এর যারা নেতৃত্ব রয়েছে, তাঁরা ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছেন। এবিপি আনন্দ-এর কাছে নিজের বক্তব্য জানালেন, এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন। [yt]https://youtu.be/NTtOiUJuq0M?si=fMUo2nUWlhm0rRqD[/yt] আরও পড়ুন, NEET-বিতর্কে উত্তাল দেশ, আজ রাত ৮ টায় NTA নিয়ে বড় ঘোষণা করতে পারে শিক্ষামন্ত্রক এবিপি আনন্দ : আপনাদের কী পরিকল্পনা , আপনারা কী করতে চাইছেন ? এসএফআই এর রাজ্য সম্পাদক: আমরা এখানে অবস্থানে বসব, এখন এই অবস্থান চলবে। প্রতিরোধের যন্তর মন্তর আজকে পশ্চিমবাংলার মাটিতে তৈরি করেছে বাংলার ছাত্র সমাজ। প্রথমে অকুপাই ধর্মতলা হয়েছে, গোটা বাংলার হাজার হাজার ছাত্রছাত্রী ধর্মতলাকে অকুপাই করেছে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই। গোটা বাংলার ছাত্র সমাজের অবস্থান, ছাত্ররা ঠিক করবে। এখন ঘণ্টাখানেক এই অবস্থান চলবে। পরবর্তীতে যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন দিচ্ছেন, এই আন্দোলন, এই প্রতিরোধের যন্তর মন্তর বাংলার কোণায় কোণায় ছড়িয়ে পড়বে।