Nitin Gadkari E-20 Contro : E-20 পেট্রোল থেকে লাভবান হয়েছে নীতিন গড়করির পরিবার ? এবার হাইকোর্টে কেন্দ্রীয় মন্ত্রী
Nitin Gadkari Goes To High Court : ই-২০ পেট্রোল (E-20 Petrol) নিয়ে এবার প্রবল সমালোচনার মুখে বড় পদক্ষেপ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে একাধিক পোস্টকে ঘিরে হাইকোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী। আসল ঘটনাটা

Nitin Gadkari Goes To High Court : ই-২০ পেট্রোল (E-20 Petrol) নিয়ে এবার প্রবল সমালোচনার মুখে বড় পদক্ষেপ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে একাধিক পোস্টকে ঘিরে হাইকোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী। আসল ঘটনাটা কী ? কেন হঠাৎ কোর্টে গেলেন মন্ত্রীসম্প্রতি বম্বে হাইকোর্টে মামলা দায়ের করার জন্য আবেদন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। নীতিন গড়করির অভিযোগ, কেউ কেউ ই-২০ পেট্রোল বা ইথানল প্রোগ্রাম থেকে তাঁর পরিবার লাভবান হয়েছে বলে ভুয়ো খবর ছাড়াচ্ছে, যা অত্যন্ত মানহানিকর। মন্ত্রীর এই আবেদন শোনার পরই, মেটা ছাড়াও অন্য প্লাটফর্মগুলির বিরুদ্ধে সিভিল স্যুট বা দেওয়ানি মামলা করার অনুমতি দেওয়া হয়েছে মন্ত্রীকে। কী কারণে সোশ্যাল মিডিয়ায় টার্গেট গড়করিদেশে জ্বালানি আমদানি কম করতে এখন বিকল্প পথ নিয়েছে মোদি সরকার। এই বিকল্প পথে হেঁটে ইথানল মিশ্রিত পেট্রোল এনেছে সরকার। বর্তমানে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল গাড়ি বা বাইকে ব্যবহার করা হচ্ছে। এই ই-২০ পেট্রোল নিয়ে কিছু অভিযোগ ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন, ইথানল মিশ্রিত এই পেট্রোলের কারণে তাদের গাড়ির যন্ত্রাংশ খারাপ হয়ে যাচ্ছে। এমনকী আগের থেকে অনেক কম মাইলেজ পাচ্ছেন তারা। যেহেতু ইথানল মিশ্রিত পেট্রোলের সবথেকে বড় প্রচারক ছিলেন নীতিন গড়করি, এখন সেই গড়করিকেই কাঠগড়ায় তুলছে সোশ্যাল মিডিয়ার একাংশ। মন্ত্রীর কোর্টে যাওয়ার আসল যুক্তি কী কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রীর দাবি, সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে মানহানিকর প্রচার চালানো হচ্ছে। যাতে মনে হচ্ছে, ই-২০ পেট্রোল বা ইথানল প্রোগ্রাম থেকে তিনি বা তাঁর পরিবার লাভবান হচ্ছেন। যে কারণে মেটা ছাড়াও অন্যান্য অজানা সোর্সের বিরুদ্ধে কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সূত্র বলছে, এই বিষয়ে মন্ত্রী বক্তব্য, তিনি পেট্রোলিয়াম ও প্রকৃতিক গ্য়াস মন্ত্রক দেখেন না, তা সত্ত্বেও এই বিষয়ে তাঁর ও পরিবারের নাম জড়ানো হচ্ছে। এর আগে চার সোশ্য়াল মিডিয়ার ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে ব্য়বস্থাসাম্প্রতিক অতীতে এই বিষয়ে নাগপুরে চারজনের বিরুদ্ধে FIR দায়ের হয়। যেখানে ই-২০ পেট্রোল বা ইথানল প্রোগ্রামের সঙ্গে গড়করির নাম জুড়ে প্রচার চালায় প্রভাবশালীরা। এর মধ্যে রয়েছে রাজনীতিবিদ মনীশ কশ্য়পের নাম। তার দেশি বয়েজ বলে একটা ইনস্টাগ্রাম প্লাটফর্ম রয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরই এবার ককরোচ জনতা পার্টির পথে তৈরি হল E20 Janta Party। এবার সরকারের কাছে বাধ্যতামূলকভাবে ইথালন মেশানো পেট্রোলের পরিবর্তে ১০০ শতাংশ পেট্রোলের সুবিধা চাইল দল। কেন এই দাবি তুলেছে E20 Janta Partyবর্তমানে দেশের পেট্রোল পাম্পগুলিতে বাধ্যতামূলকভাবে E20 পেট্রোল নিতেই হয় বাইক ও গাড়ির চালকদের। সেই ক্ষেত্রে ১০০ শতাংশ পেট্রোল নেওয়ার কোনও সুবিধা দেওয়া হয় না গ্রাহকদের। এবার চালকদের স্বার্থে সেই দাবি তুলছে E20 Janta Party । ককরোচ জনতা পার্টির সাফল্যের পরই এবার সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই ভাইরাল পোস্ট। আরও পড়ুন : ১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ? [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]